রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২১
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

সুন্দরগঞ্জে ২০ শয্যাবিশিষ্ট পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩, ২০২৪, ১০:০২ অপরাহ্ণ
  • ১৯২ ০৯ বার দেখা হয়েছে

সুন্দরগঞ্জে ২০ শয্যাবিশিষ্ট পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নামে গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০ শয্যাবিশিষ্ট পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনে দলীয় প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে উপজেলার বামনডাঙ্গা-রংপুর আন্তঃমহাসড়কের রামদেব এলাকায় ২০ শয্যার পল্লীবন্ধু হাসপাতালটি নির্মাণ করেন স্থানীয় এমপি শামীম হায়দার।

ফিতা কেটে উদ্বোধনের আগে এ উপলক্ষে বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন শামীম হায়দার পাটোয়ারী, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আবদুর রশীদ রেজা সরকার ডাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি, উপজেলা কমিটির সহ-সভাপতি জহুরুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক আবদুল মান্নান মণ্ডল প্রমুখ।

রামদেব গ্রামের আবদুস মাজেদ মিয়া বলেন, ‘হাতের কাছে হাসপাতাল। মনে হলেই ভীষণ খুশি লাগে। ৩০ কিলো (কিলোমিটার) পাড়ি দিয়ে আর রংপুর যেতে হবে না এ অঞ্চলের মানুষদের। এখন আমরা এখানে কম খরচে চিকিৎসা নিতে পারবো।’

এ বিষয়ে এমপি শামীম হায়দার পাটোয়ারী বলেন, অবহেলিত এ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে হাসপাতালটি নির্মাণ করা হয়েছে। নামমাত্র খরচ নেওয়া হবে। এখানে আছে রোগ নির্ণয়ের জন্য আধুনিক ডায়াগনস্টিক ব্যবস্থা, অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসক। আগামী এক মাসের মধ্যে চালু হবে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস ব্যবস্থা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell