সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

সুবর্ণচরে গাছের ডাল কাটার সময় নিচে পড়ে কলেজছাত্রের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
  • ১৪৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

সুবর্ণচরে গাছের ডাল কাটার সময় নিচে পড়ে কলেজছাত্রের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে গাছের ডাল কাটার সময় নিচে পড়ে ইয়াছিন আরাফাত আরমান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) চরজুবিলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন উত্তর কচ্ছপিয়া গ্রামের ছাবিদ আলী মেম্বারের বাড়ির কৃষক খলিল উল্যাহর ছেলে। তিনি সৈকত সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী।

নিহতের বাবা খলিল উল্যাহ বলেন, বেলা ১১টার দিকে বাড়িতে কাঠবাদাম গাছে উঠে ডাল কাটতে গেলে হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চরজুবিলী ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ দুলাল মিয়া জানান, ছেলেটি অনেক ভালো ছিল। আকস্মিক তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell