সোমবার ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৪
শিরোনামঃ
দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এমপি প্রার্থী গোলাম মসীহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর দোকানে গাঁজা মাপার প্রতিবাদে দুই ভাইকে পিটিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৫, ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ণ
  • ৫৩ ০৯ বার দেখা হয়েছে

সোনারগাঁওয়ে ব্যবসায়ীর দোকানে গাঁজা মাপার প্রতিবাদে দুই ভাইকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সবজি ব্যবসায়ীর দোকানে গাঁজা মাপার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে গুরুতর জখম করেছে মামুন কবির (৪৫) ও আবদুর রশিদ (৬৫) নামে দুই ভাইকে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১:৩০ টার দিকে সোনারগাঁও পৌরসভার পুরান টিপরদী এসিআই গেইট এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মামুন কবির জানান, আমি চা/কফি/কাচা মালামাল বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করি। আজ দুপুরে সোনারগাঁও থানাধীন টিপরদী এসিআই সাকিনস্থ উপরোক্ত বিবাদীগন আমার ব্যবসার পাল্লায় গাঁজা মাপিতে আসে। আমি আমার ব্যবসার পাল্লায় এসব অবৈধ জিনিস মাপিতে অস্বীকৃতি জানাইলে বিবাদীগন ১। গোলাপ মিয়া (৫০), পিতা-মৃত শহিদ, ২। নাঈম (৩০), ৩। নাদিম (২৮), উভয় তিা-গোলাপ মিয়া, ৪। সুরুজ মিয়া (৪৫), পিতা-তাজ মিয়া, ৫। রিফাত (২২), পিতা-মোক্তার হোসেন, সর্ব সাং-টিপরদী এসিআই গেইট, ডাকঘর: আমিনপুর-১৪৪০, ইউপি-সোনারগাঁ পৌরসভা, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাত ৫/৭ জন মাদক ব্যবসায়ী তাহাদের হাতে থাকা রামদা, লোহার রড, কাঠের ও বাঁশের লাঠি সোঠা নিয়া আসিয়া আমার উপর আতর্কিত আক্রমন করিয়া গলায় চাপ দিয়া কিল ঘুষি ও লাঠি দিয়া পিটাইয়া আমাদের হাতে পায়ে পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। একপর্যায় ১নং বিবাদীর হুকুমে ২নং বিবাদীর হাতে থাকা রামদা দিয়া হত্যার উদ্দেশ্যে আমাকে কোপ মারিলে বক্ষ্যভ্রষ্ট হইয়া আমি প্রানে বেচে যাই। আমি ডাকচিৎকার করিলে আমার ভাই আবদুর রশিদকেও লাঠি দিয়ে পিটায়। এসময় এলাকার লোকজন এগিয়ে আসলে বিবাদীগন বিভিন্ন হুমকি সহ আমাকে মিথ্যা মামলা মোকদ্দমা করিয়া ফাসাইয়া এবং যেকোন সময়ে রাস্তা ঘাটে পাইলে প্রান নাশের হুমকি দিয়ে বড় ধরনের ক্ষতিসাধন করিবে বলিয়া চলে যায়। আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল উপরোক্ত বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করিতেছি। তিনি আরো বলেন, উপরোক্ত বিবাদীগনের ইন্ধনে এলাকায় মাদক সেবন, মাদক বিক্রি চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজী সহ বহু অনুরোপের ঘটনার আসামী হিসেবে এলাকায় চিহ্নিত অপরাধী। বিবাদীগন প্রায় সময়ে আমাদের বাড়ীর পাশে মাদক সেবন/বিক্রি করিয়া যুবসমাজ নষ্ট করিয়া আসিতেছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ বলেন, অভিযোগ নেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell