শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সোনারগাঁও থেকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৭, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে

 

 

সোনারগাঁও থেকে বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যার অভিযোগ

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বালুরচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে হত্যাকাণ্ডে জড়িত সুজন মিয়াকে পুলিশ আটক করে।

আল আমিন সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।

আল আমিনের ভগ্নীপতি হাবিবুর রহমান জানান, আব্দুল মতিনের ছেলে সুজন মিয়ার সঙ্গে চাচাতো ভাই আল আমিনের পূর্ব শত্রুতা ছিল। সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আল আমিন সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। বিকেল ৩টার দিকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে প্রবাসী আল আমিনকে ডেকে নিয়ে যান সুজন মিয়া। মেঘনা উপজেলার বিভিন্ন চরে বেড়ানো শেষে সন্ধ্যার পর হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে তাকে হত্যা করেন সুজন মিয়া।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, সৌদি প্রবাসী হত্যাকাণ্ডের ঘটনায় সুজন মিয়াকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় মামলা হলে তাকে সেখানে হস্তান্তর করা হবে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রবাসীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell