শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৬
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

সোনারগাঁয়ে গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে যুবকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৬, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ
  • ২৮৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

সোনারগাঁয়ে গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারভেজ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় উভয়পক্ষের টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন কান্দারগাঁও গ্রামের মোতালেব মিয়ার ছেলে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামে জাকির হোসেন ও জসিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার জুমার নামাজের পর সোনারগাঁ রিসোর্ট সিটির মধ্যদিয়ে একটা রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন টেঁটা, রামদা, লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন।

এসময় জাকির পক্ষের পারভেজ, রিটন, হৃদয়, রুহুল আমিন, আক্তার হোসেন, জসিম উদ্দিন পক্ষের দেলোয়ার, জামান, কামাল ও মহসিন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে পারভেজ হোসেন মারা যান।

এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell