শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫০
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

সোনারগাঁয়ে মাদক বিক্রির সময় দেখে ফেলায় যুবককে পিটিয়ে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৪, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ
  • ৩০১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিক্রির সময় দেখে ফেলায় তুহিন নামের (১৬) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ী আল আমিন ও রনি গংদের বিরুদ্ধে।

 

বুধবার (২৪ আগষ্ট) ভোরে উপজেলার পিরোজপুর আমেনা মার্কেটের হিরাঝীল রেস্তোরাঁর পাশ থেকে তুহিনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তুহিন উপজেলার পিরোজপুর চেঙ্গাকান্দী গ্রামের মনির হোসেনের ছেলে।

নিহতের পালিত পিতা নুরুল হুদা জানান, হিরাঝীল হোটেলের মোস্তফা মিয়ার ছেলে আল মাদক ব্যবসায়ী আল আমিন ও রনি দীর্ঘদিন যাবত এখানে ফেন্সডিল ও ইয়াবা বিক্রি করে আসছে।

গত পরশু গভীর রাতে আল আমিন ও রনি ফেন্সিডিলের কার্টুন হোটেলের পাশের রুমে নিয়ে যাওয়ার সময় তুহিন দেখে ফেলায় তাকে মারধর করে এবং মাদকের বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনার একদিন পর আজ হিরাঝিল হোটেলের তুহিনের লাশ পাওয়া যায়।

এদিকে ঘটনার পর থেকেই হোটেল বন্ধ করে মোস্তফা মিয়া ও তার মাদক ব্যবসায়ী ছেলে আল আমিন ও রনি পালিয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell