শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৪৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

সোনারগাঁ থেকে চোরাই ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৪, ২০২৩, ১:৪৬ পূর্বাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে চোরাই ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৩টি চোরাই মোবাইল ফোন, ২০টি মোবাইলের ব্যাটারি এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের ছেংগারচরের হাজীপুর এলাকার মো. ছানা উল্লাহর ছেলে মো. জুয়েল (২৯) ও মান্দারতলী এলাকার মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে মোক্তার হোসেন (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতার আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এসব মোবাইল ফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্পমূল্যে কিনে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell