শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৪০
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

স্কুল থেকে বাড়িতে ফিরে রোদের মধ্যে খেলাধুলার সময় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৮, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ
  • ১৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

স্কুল থেকে বাড়িতে ফিরে রোদের মধ্যে খেলাধুলার সময় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

জেলার সুবর্ণচর উপজেলায় স্কুল থেকে বাড়িতে ফিরে রোদের মধ্যে খেলাধুলার সময় অচেতন হয়ে কামরুল হাসান ফাহিম (৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

এরআগে, একই দিনে দুপুর দেড়টার দিকে এই গ্রামের জাকির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ফাহিম এই বাড়ির ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকান্দর আলম জানান, ফাহিম সকালে স্কুলে আসে। আমাদের বিদ্যালয়ে আজ উপজেলা নির্বাচন সংক্রান্ত ট্রেনিং থাকায় কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়।

তিনি আরও বলেন, বাড়িতে গিয়ে অন্য শিশুদের সঙ্গে রোদের মধ্যে খেলাধুলা করছিল ফাহিম। এ সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell