রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২২
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

স্ত্রীকে নিয়ে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৩১, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
  • ১১২ ০৯ বার দেখা হয়েছে

 

স্ত্রীকে নিয়ে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেড়িয়ে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার স্ত্রী মিম আক্তার আহত হয়েছেন।

‎ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

‎নিহত মহিউদ্দিন তুহিন উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিহত মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার ঈদ উপলক্ষে মোটরসাইকেলে ঘুরতে বের হন। পরে উপজেলার চন্ডিপুর ও ইন্দুরকানী সড়কের ফকির বাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের বাক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সড়ক বাতির পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী সড়কের নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন।

‎ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রঞ্জন অধিকারী বলেন, মহিউদ্দিন তুহিন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

‎এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মারুক হোসেন বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell