রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:১৭
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৭, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ
  • ১৩৪ ০৯ বার দেখা হয়েছে

ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নুর আলম ওরফে হুমায়ুনকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।

সাজাপ্রাপ্ত হুমায়ুন মধুখালীর গোপালদী গ্রামের মো. শহীদ শেখের ছেলে। নিহত নারীর বাড়ি একই উপজেলার দয়ারামপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে গোপালদী গ্রামে স্বামীর বাড়িতে যৌতুকের দাবিতে স্ত্রীকে স্বামীর পরিবারের সদস্যরা যোগসাজশে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ঘটনা ধামাচাপা দিতে নিহত নারী বিষপান করে আত্মহত্যা করেছেন বলে প্রচারণা চালানো হয়।

নিহতের বাবা কুতুব উদ্দিন মোল্লা ২৫ অক্টোবর ২০১৮ তারিখে মধুখালী থানায় এ বিষয়ে মামলা দায়ের করেন।  

মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, ঘটনার পরদিন ২৪ অক্টোবর ভোরে প্রতিবেশীদের মাধ্যমে কলে বিষয়টি জানতে পারেন নিহতের পরিবার। তবে তারা ঘটনাস্থলে পৌঁছেও পরিবারের কাউকে বাড়িতে পাননি। এরপর পুলিশকে অবহিত করা হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মামলায় মোট ১২ জন সাক্ষ্য দেন। প্রাপ্ত সব আলামত ও সাক্ষীদের জবানবন্দিতে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার আদালত এ রায় দেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell