বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরেই আত্মহত্যা করে স্বামী

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৬, ২০২২, ৭:৪৮ অপরাহ্ণ
  • ২৫০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঢাকার কেরানীগঞ্জে স্ত্রী মৃত্যু এক মাস যেতে না যেতেই একই পথের পথিক হলেন স্বামী মো. ইয়ারসিন (৪০)।

শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো এক সময় শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরেই আত্মহত্যা করেন তিনি।

নিহতের বাবা মো. ইসমাইল জানান, পুত্রবধূর মৃত্যুর পর থেকে তার ছেলে হতাশায় ভুগছিলেন। গতকাল রাত ১১টার সময় খাবার শেষে নিজ কক্ষেই ঘুমিয়ে পড়েন ছেলে। আজ ফজর নামাজের সময় তাকে নামাজের জন্য ডাকা হলে সে নামাজে যায়নি। পরে সকাল ৮টার দিকে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো. আবু সালাম মিয়া জানান, কিছুদিন আগে তার স্ত্রী মারা যাওয়ায় সে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে মানসিক যন্ত্রণা ও হতাশার কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell