বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৫
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

স্বপ্ন রে স্বপ্ন! বিএনপির রঙিন সে খোয়াব, বেলুন চুপসে যাবে:সেতুমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৪, ২০২৩, ৮:৫৪ অপরাহ্ণ
  • ১৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

স্বপ্ন রে স্বপ্ন! বিএনপির রঙিন সে খোয়াব, বেলুন চুপসে যাবে:সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে। আওয়ামী লীগ শান্তি চায়।

তিনি বলেন, অশান্তি চাইলে বিএনপি এতদিনে একটা সমাবেশও করতে পারত না। ২৮ অক্টোবর শান্তির নামে অশান্তি করতে এলে এবার আর ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। একই দিন বিএনপির মহাসমাবেশ রয়েছে।

সভায় ওবায়দুল কাদের বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। পৃথিবীর কোনো দেশে দিনক্ষণ দিয়ে আন্দোলন সফল হয়নি। আমাদের দেশেও ৬৯ ও ৯০ এর আন্দোলন দিনক্ষণ দিয়ে হয়নি। ভুল পথে চলার কারণে এবারো বিএনপির আন্দোলন খাদে পড়বে।

তিনি বলেন, আওয়ামী লীগ শান্তি চায়। আমরা ক্ষমতায়। অশান্তি কেন চাইব? তবে এবার অশান্তি করতে এলে দেখিয়ে দেব অশান্তি কাকে বলে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ২৮ অক্টোবর উত্তাল সমুদ্র দেখতে চাই। বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন শুনতে চাই। আমরা শান্তি চাই। তবে কেউ অশান্তি করতে এলে খবর আছে।

তিনি বলেন, অনেক সহ্য করেছি। সহ্যের সীমারেখা আছে। ৪০ দল নিয়ে সমাবেশ করবে। স্বপ্ন রে স্বপ্ন! বিএনপির রঙিন সে খোয়াব, বেলুন চুপসে যাবে, একটু অপেক্ষা করুন।

ওবায়দুল কাদের বলেন, ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা অবাক করার মতো।

বিশেষ এ বর্ধিত সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell