রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৫
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

৪৩ তম বিসিএসের ফলাফল: স্বপ্ন সফল পূরণ হলেও তা ভোগ করে যেতে পারলেন না মেধাবী শিক্ষার্থী পল্লব বসু

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৯, ২০২৩, ৯:২৮ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

 

 

৪৩ তম বিসিএসের ফলাফল, স্বপ্ন সফল পূরণ হলেও তা ভোগ করে যেতে পারলেন না মেধাবী পল্লব বসু

গত ২৬ ডিসেম্বর প্রকাশিত ৪৩ তম বিসিএসের ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন পল্লব। স্বপ্ন পূরণ হলেও তা ভোগ করে যেতে পারলেন না এই তরুণ। এই ফল দেখে যাওয়ার সৌভাগ্য হয়নি তার। ফল প্রকাশের সাত দিন আগে ২০ ডিসেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

বাগেরহাটের কচুয়া উপজেলা সদরের মৃত দেবু প্রসাদ বসুর ছেলে পল্লব বসু। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের ১৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশ পেয়ে ভোলার লালমোহন কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছিলেন বাগেরহাটের মেধাবী তরুণ পল্লব বসু বাপ্পি।

৪১তম বিসিএসে ফুড ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।তবে তার স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডারে চাকরি করার। স্বপ্ন পূরণের পথেই ছিলেন তিনি। 

অদম্য এই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাবাসীর মধ্যে। সেই শোককে আরও বেশি বাড়িয়ে দিয়েছে ৪৩ তম বিসিএসের ফল। বাপ্পির মৃত্যু ও সাফল্য যেন একসঙ্গে গাঁথা। কোনোভাবেই তার মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানায়, গত ২০ ডিসেম্বর নতুন বাড়ির কাজ শুরু করার জন্য ইট বালু ও রড রেডি করেন বাপ্পি। রাতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পল্লবকে আর বাঁচানো যায়নি।

পল্লব বসুর মা কল্পনা বসু বলেন, ওর বাবা মারা যাওয়ার পর থেকে দুই ভাই বোনকে লেখাপড়া  শিখিয়েছি। আমার ছেলে সারা জীবন ভালো রেজাল্ট করেছে। স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডার হওয়ার। পল্লবের স্বপ্ন পূরণ হলো কিন্তু ও দেখে যেতে পারল না। ভগবান আমার বুকের ধনকে নিয়ে গেল।

সন্তানহারা মা আরও বলেন, আমাদের বসত ঘরটি খুব ভাল না। ছেলে চেয়েছিল ডুপ্লেক্স বাড়ি করতে। বাড়ি করার জন্য সবকিছু রেডি করেছে। এর মধ্যেই তার মৃত্যু হল।

আমার সব পড়ে আছে শুধু আমার ছেলে নেই বলে কান্নায় ভেঙে পড়েন পল্লবের মা।

পল্লব বসুর প্রতিবেশী জাহিদুল ইসলাম বুলু বলেন, পল্লবের মৃত্যু আমাদের খুবই কষ্ট দিয়েছে। এমন মৃত্যু আমরা প্রতিবেশী হয়ে মেনে নিতে পারছি না আর তার পরিবার কীভাবে নেবে। ৪৩ তম বিসিএসের ফল ওর মা যখন জেনেছে তখন থেকেই তিনি স্বাভাবিক নেই। পাগলের মত হয়ে গেছেন, তিনি শুধুই কান্না করছেন। তার দুঃখ যেন আরো বেড়ে গেল।

পল্লবের আরেক প্রতিবেশী তুহিন খান বলেন, পল্লবের অর্জনে আমরা সবসময় গর্ব করেছি। তিনি তিনবার বিসিএস দিয়েছেন। প্রতিবার তার রেজাল্ট ভালো হয়েছে। ব্যক্তি হিসেবে তিনি অত্যন্ত ভালো ছিলেন। মৃত্যুর আগে পল্লব বাড়িতে এসেছিলেন ডুপ্লেক্স বাড়ির কাজ শুরু করতে। বাড়ির সামনের জায়গায় পল্লব একটি ডুপ্লেক্স বাড়ি করতে চেয়েছিলেন। বাড়ির জন্য ইট-বালু রেডি করেছিলেন তিনি। সবকিছু সেভাবেই পড়ে আছে শুধু পল্লব নেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell