বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৮
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

স্বামীকে হত্যা করে বালুর বস্তা দিয়ে মাটি চাপা, আটক ২

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২৪, ৯:১৪ অপরাহ্ণ
  • ১৩৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

স্বামীকে হত্যা করে বালুর বস্তা দিয়ে মাটি চাপা, আটক ২

নড়াইলের ‍সদর উপজেলায় শিমুল গাজীকে (৪০) হত্যা করে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী পলি বেগম ও প্রতিবেশী আজাদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলায় কাইজদাহ গ্রামের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল সদর থানার শেখাটি ইউনিয়নের কাইজদাহ গ্রামের মৃত আবদুল্লাহ গাজীর ছেলে কৃষক শিমুল গাজীর দ্বিতীয় স্ত্রী পলি বেগম। স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন তিনি। হঠাৎ ২ সেপ্টেম্বর নিখোঁজ হন শিমুল। পরে শিমুলের ছোট ভাই ইমরুল ইসলাম গত শনিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় শেখাটি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন। এর দুই দিন পর সোমবার পলির ঘরের এক কোনায় নতুন মাটি দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তিনি বিষয়টি পুলিশকে জানায়। তারা এসে ঘরের মাটি খুঁড়ে শিমুলের মরদেহ উদ্ধার করে।

শিমুলের ভাই ইমরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ভাই শিমুলের বন্ধু ঘের ব্যবসায়ী আজাদ শেখের সঙ্গে ভাবি পলির সম্পর্ক ছিল। প্রায় দিন তারা রাত ৯-১০টা পর্যন্ত তারা একসঙ্গেই থাকতেন। আমার ভাইকে হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।

এ বিষয়ে স্থানীয় শেখাটি ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, পলি বেগম তার স্বামী শিমুল গাজীকে হত্যা করে নিজের ঘরের মধ্যে মাটি ও বালুর বস্তা দিয়ে মাটি চাপা দিয়ে রাখেন। পলি তার স্বামীকে হত্যা করার কথা স্বীকার করেছেন। এ সময় প্রতিবেশী আজাদ শেখ (৪০) তাকে সহায়তা করেছে বলে জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিমুলের স্ত্রী পলি বেগম ও প্রতিবেশী আজাদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell