শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪১
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

স্বামী হত্যা -দুই সন্তান কে নিয়ে স্ত্রী শিউলী পলায়ন।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২২, ২০২১, ১২:৪৩ পূর্বাহ্ণ
  • ২৮৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।স্বামী হত্যা -দুই সন্তান কে নিয়ে স্ত্রী পলায়ন।ফেনী শহরের নাজির রোড এলাকায় মো. সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করে পালিয়েছেন তার স্ত্রী। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (২০ আগস্ট) সকালে এ ঘটনা জানাজানি হয়। সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়। ঘটনার পর থেকে তার স্ত্রী শিউলী দুই সন্তানসহ পালিয়েছেন। সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিনগত রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার (স্ত্রী) বাবা মারা গেছেন বলে বাসার দারোয়ানকে জানান। ফাহাদ আরও জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার সাত বছরের একটি ছেলে ও চার বছরের একটি মেয়ে রয়েছে। সোহেলের মা আলেয়া বেগম জানান, তার ছেলে ও ছেলের বউয়ের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। ছেলে দুবাইতে বিয়ে করেছেন এমন অভিযোগ এনে ছেলের বউ প্রায় ঝগড়া করতেন। ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে সোহেলের পারিবারিকভাবে একই উপজেলার শিউলীর সঙ্গে বিয়ে হয়। গত একমাস আগে দুবাই থেকে তিন মাসের ছুটিতে দেশে আসেন সোহেল। বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) সঙ্গে নিয়ে শিউলী পালিয়ে যান। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell