শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:০১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণা-প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৯, ২০২৩, ১:৫৬ পূর্বাহ্ণ
  • ১৮২ ০৯ বার দেখা হয়েছে

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর সঙ্গে ডলার এনডোর্সমেন্টের মাধ্যমে প্রতারণা-প্রতারককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ

রোববার (১৮ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, প্রতারক ইমন সরদারের বাড়ি রাজবাড়ী। তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিঃগমন টার্মিনালে অবস্থান করছিলেন। এরপর দুবাই প্রবাসী দুই যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করছিলেন। এ সময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যদের বিষয়টি সন্দেহ হয়। কারণ প্রতারক ইমন সরদারের পরনে পুলিশের টি-শার্ট, কাঁধে পুলিশের একটি ব্যাগ রয়েছে।

এমনকি তার চলাফেরাতেও সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএন অফিসে আনা হয়।

 

মোহাম্মদ জিয়াউল হক আরও জানান, প্রতারক ইমন সরদারকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রতারণার বিষয়টি শিকার করেন। এ সময় প্রতারক ইমন সরদারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা, ডলার এনডোর্সমেন্টের একটি সিল। যেখানে লেখা ভাই ভাই মানি চেঞ্জার লিমিটেড। একটি পুলিশের কাঁধ ব্যাগ এবং মোবাইল উদ্ধার করা হয়।

অন্যদিকে যাত্রীরা জানান, এয়ার এরাবিয়া বিমানযোগে যাত্রী মো. রিয়াদ ও ওয়ারেজ করুনি বাচ্চুর বিকেলের ফ্লাইটে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের পাসপোর্টে পাঁচ’শ ডলারের এনডোর্সমেন্টের ভুয়া সিল দেওয়া হলেও প্রতারক তাদের ৫শ ডলার দেয়নি। যার কারণে তাদের ফ্লাইটও বাতিল হয় এবং তারা দুবাই যেতে পারেননি।

প্রতারক ইমন সরদারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell