বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

হবিগঞ্জ থানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে আগ্নেয়াস্ত্র (শটগান) উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২১, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ
  • ২৮০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

হবিগঞ্জ থানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে আগ্নেয়াস্ত্র (শটগান) উদ্ধার

হবিগঞ্জ সদর মডেল থানার ভেতরে পরিত্যক্ত স্থান থেকে একটি আগ্নেয়াস্ত্র (শটগান) উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় থানার পেছনে ও অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ের সামনের পরিত্যক্ত স্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদস্যরা বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় শটগানটি দেখতে পান। সেটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এর ভেতরে গুলি ছিল না।

অস্ত্রটি দেখে ‘অচল’ মনে হচ্ছে উল্লেখ করে ওসি বলেন, গণঅভ্যুত্থানের হবিগঞ্জে পুলিশের কয়েকরকম অস্ত্র লুট হয়েছিল; তবে কোনো শটগান খোয়া যায়নি। থানা কম্পাউন্ডের ভেতরে পাওয়া অস্ত্রটি কার এ নিয়ে তদন্ত হবে এবং আদালতের আদেশ অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ জানায়, ৫ আগস্ট গণআভ্যুত্থানের দিন হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে পাঁচ প্রকারের ১৩টি অস্ত্র, ২১টি ম্যাগাজিন ও নানারকম ২ হাজার ১৯৭ রাউন্ড গোলাবাদরুদ খোয়া যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি অস্ত্র ও বেশকিছু গোলাবারুদ্ধ উদ্ধারের বাকি আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell