মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩৬
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

হয়তো মুখ ফুটে বলা হয়নি, বাবা তোমায় কতটা ভালোবাসি

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৮, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ
  • ৪৩০ ০৯ বার দেখা হয়েছে

 

 

হয়তো মুখ ফুটে বলা হয়নি, বাবা তোমায় কতটা ভালোবাসি

বাবা, এক ভরসার জায়গা। অনেকাংশে বাবারা খুবই সাধারণ হন। কোমল মনের অধিকারী। বাবারা কঠোর পরিশ্রম করতে রাজি, তবুও সন্তানদের সুখ-শান্তিতে রাখতে চেষ্টায় অবিরত। নিজের শক্তি-সামর্থ থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যান। বাবা হন বটবৃক্ষের ছায়ার মতো, নিরাপত্তার চাদর, অদৃশ্য ভালোবাসার অনন্য দৃষ্টান্ত, নির্ভরতার আশ্রয়স্থল, হাজারো আবদারের জায়গা। বাবার উদাহরণ তিনি নিজেই। কারো সঙ্গে হয় না তার তুলনা।

বাবা-মায়ের প্রতি ভালোবাসা কোনো দিন বা মাসে আটকে থাকে না। তবে বিশ্বের বিভিন্ন দেশে বাবা দিবস বছরের ভিন্ন ভিন্ন দিনে পালন করা হয়। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে বাবা দিবস হচ্ছে জুন মাসের তৃতীয় রোববার। দক্ষিণ আমেরিকায় এটি পালিত হয় ১৯ মার্চ। অস্ট্রেলিয়া ও ফিজিতে পালন করা হয় সেপ্টেম্বর মাসের প্রথম রোববার।

মা দিবস প্রথম পালিত হয়েছিল ১৮৬০ সালে। সেই তুলনায় বাবা দিবসের বয়স কমই বলা যায়। আমেরিকায় মা দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা শুরু হয় ১৯১৪ সাল থেকে। মা দিবস যত দ্রুত ছড়িয়ে পড়তে পেরেছে, বাবা দিবসের ক্ষেত্রে একটু সময়ই লেগেছে। ১৯০৮ সাল। পশ্চিম ভার্জিনিয়ার এক গির্জায় একটি স্মরণসভার আয়োজন করা হয়। এর আগের বছরই একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহত হয়েছিলেন ৩৬২ জন কয়লা শ্রমিক। তাদের সম্মান জানাতে সন্তানরা মিলে এ প্রার্থনা সভার আয়োজন করেন। এটি ছিল বাবাকে সম্মান জানাতে ইতিহাসের প্রথম আয়োজন। ইতিহাস এমনটাই বলছে।

যদিও বাবা দিবসের সঙ্গে এর তেমন কোনো সম্পর্কে নেই। তবে ঠিক এর পরের বছর ১৯০৯ সালে সনোরা স্মার্ট ডড নামের এক নারী বাবা দিবসের স্বীকৃতির জন্য সোচ্চার হয়ে ওঠেন। ডড তার বাবাকে অসম্ভব ভালোবাসতেন। মা ছিল না তাদের। তাদের সাত ভাই-বোনকে বড় করে তুলেছিলেন তাদের সিঙ্গেল বাবা। বাবার এ ত্যাগ দেখে ডডের মনে হলো, মা দিবসের এত আয়োজন হলে বাবা দিবস কেন বাদ থাকবে। বাবাকে সম্মান জানানোর জন্যও একটি দিন থাকা দরকার।

অনেক চেষ্টা করে দীর্ঘ এক বছরের সাধনায় স্থানীয় কমিউনিটিগুলোয় বাবা দিবস পালন করতে পারেন ডড। ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস। শুরুটা ওয়াশিংটনে হলেও ধীরে ধীরে এক রাজ্য থেকে আরেক রাজ্যে ছড়িয়ে পড়তে থাকে। আস্তে আস্তে মা দিবসের পাশাপাশি বাবা দিবসের প্রতিও সচেতন হতে থাকেন সন্তানরা। দীর্ঘ ছয় দশক পর মেলে বাবা দিবসের স্বীকৃতি। ১৯৭২ সালে তখনকার আমেরিকান প্রেসিডেন্ট নিক্সন একটি আইনে স্বাক্ষর করে বাবা দিবসকে জাতীয় মর্যাদা দেন। এর মাঝে বেশ কিছু আন্দোলনও হয়ে গেছে মা দিবস এবং বাবা দিবস একসঙ্গে করে প্যারেন্ট ডে পালনের জন্য। তবে বেশিরভাগ মানুষ আলাদা আলাদা দিন পালনেই রত থাকে। অবশ্য কেউ কেউ এটিকে পুরুষতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ধান্ধা বলতেও কার্পণ্য করেননি।

আমার বাবা মো. হারুন অর রশিদ পটুয়াখালীর গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক ও সাংবাদিক। আমার জীবনের জন্য সে একজন আদর্শ। আমার জীবনের সবচেয়ে সেরা শিক্ষক। লেখালেখির জগতে আমার হাতেখড়ি তার কাছে। তাই তো আজ বিশ্ব বাবা দিবসে অপ্রস্তুতভাবেই বাবার অজান্তেই বাবাকে নিয়ে লিখতে বসলাম। বাবার জন্য এ পৃথিবীতে আসা। জীবনে পথচলার হাজারো যুদ্ধের পাশাপাশি বা পেছন থেকে সাহস জোগানো ব্যক্তি হলেন বাবা।

বাবা, তোমার ঋণ কখনো শোধ হওয়ার নয়। হয়তো মুখ ফুটে বলা হয়নি, বাবা তোমায় কতটা ভালোবাসি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell