বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫০
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

হরিণাকুণ্ডুতে চলন্ত ইজিবাইক চালককে কুপিয়ে জখম

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৬, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

হরিণাকুণ্ডুতে চলন্ত ইজিবাইক চালককে কুপিয়ে জখম

হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাজেদ আলী (৩৮) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত,মাজেদ আলী রিশখালি গ্রামের জুমাত আলীর ছেলে। শনিবার (৬ মে)দুপুরে উপজেলার তৈলটুপি সাধুহাটি সড়কের আমেরচারা ও পারদখলপুর মাঠের মাঝে সড়কের ওপর এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদ জানান, তিনি ইজিবাইক চালিয়ে সাধুহাটি থেকে হরিণাকুণ্ডুর দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌছলে ৫/৭জন দুর্বৃত্তা চলন্ত গাড়ি থামিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। তিনি দুর্বৃত্তদের কাউকে চিনতে পারেননি বলেও জানান। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন,ওই ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে।পরে তাকে উদ্ধার করে হরিণাকুণ্ডু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক তরিবুল ইসলাম জানান,আহতের পিঠের ডান পাশে এবং ডান হাতের কব্জির নিচে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ বলেন,ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে।জমিজায়গা নিয়ে দ্বন্দের কারনে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell