বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

হালাল আয় করবো নিজে খাবো মানুষের জন্য খরচ করবো-সেলিম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২১, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

হালাল আয় করবো নিজে খাবো মানুষের জন্য খরচ করবো-সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী একেএম সেলিম ওসমান বলেছেন,  আপনারা ভেবেছিলেন ২৮ অক্টোবরের পর ধানের শীষ নিয়ে বাংলাদেশ দখল করে ফেলবেন। বিএনপির ভাইদের প্রতি হাতজোড় করে বলছি।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দরের মুছাপুরে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা কখনও দল হিসেবে চিন্তা করিনি। আমি আসার পর তিনটি দল বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই মঞ্চে কাজ করেছি। ইদানীং আমার বিএনপির ভাইয়েরা আসছেন না। তারা হুমকি দিচ্ছেন ভোট দিতে যেতে দেবেন না। রেললাইন উপড়ে ফেলে দিচ্ছেন। মা-বাচ্চাকে একসঙ্গে জ্বালিয়ে দিচ্ছেন। আপনারা কে, আমরা একসময় এসব কাজ করেছি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের বিরুদ্ধে অনেক কিছু করেছি। আজ বঙ্গবন্ধুর বাংলাদেশের বিরুদ্ধে এগুলো করতে চান।

আজ লজ্জা লাগল মাকসুদ যখন বলল সব কাজ হয়ে গেছে শুধু এ পুকুরটা ভরতে হবে। এটি একটি সাধারণ কাজ। এখানে কয়েকশ কোটি টাকা বরাদ্দ করা আছে। লাঙ্গলবন্দ স্নান হবে মানুষের উৎসব করার জায়গা। এটা শুধু হিন্দুদের জন্য নয়, পর্যটন কেন্দ্র করার ইচ্ছা আছে। দুই বছর পর এমন লাঙ্গলবন্দ থাকবে না।

আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। গত পনেরো বছরে যে উন্নয়ন হয়েছে তা কী আমরা স্বপ্নে দেখেছিলাম। কয়টা উন্নয়নের কথা বলব। পনেরো বছর যে উন্নয়ন হয়েছে আগামী পাঁচ বছর তার তিনগুণ উন্নয়ন হবে। না হলে আমার নাম সেলিম ওসমান রাখবো না।

করোনার সময় আমরা চেষ্টা করেছি। করেনায় হয়ত কেউ কেউ মারা গেছে তবে না খেয়ে কেউ মারা যায়নি। অনেক বড় দেশে ফ্রি ভ্যাকসিন দেয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ফ্রি ভ্যাক্সিন দিয়েছেন।

তিনি আরও বলেন, আপনারা দোয়া করবেন। হালাল আয় করবো নিজে খাবো মানুষের জন্য খরচ করবো। বন্দরে এখন বড় স্কুল কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার কথা আছে। এখানে দুটি স্টেডিয়াম হবে। বিশাল মসজিদ হবে। সেটাও আমাদের পাওনা আছে। আমরা ভোট কেন দেব, নিজের স্বার্থে। আমি দোষ করলে আমার বিরুদ্ধে যে আছে তাকে ভোট দেবেন। মনে রাখবেন দেশ বিপর্যস্ত, আপনি গিয়ে যদি ব্যালট পেপারে একটা সিল মারেন বাংলাদেশে আর অভাব থাকবে না। সাত তারিখ সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell