শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৮
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

হায়রে মানবতা-তিন বছরের শিশু ইভাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২২, ৮:৩৪ পূর্বাহ্ণ
  • ৪৫২ ০৯ বার দেখা হয়েছে

হায়রে মানবতা-তিন বছরের শিশু ইভাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা

সাভারের আশুলিয়ায় তিন বছরের শিশু ইভাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় বাবুল মোল্লা (৪৫) নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০১ আগস্ট) রাত ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

গ্রেফতার বাবুল মোল্লা (৪৫) ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার আনন্দ নগর গ্রামের মৃত মোন্তাজ মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকার হেলাল উদ্দীনের বাড়ির ভাড়াটিয়া।

নিহত ইভা (৩) লক্ষীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের শাহিন হোসেনের মেয়ে। গার্মেন্টসকর্মী বাবা-মায়ের সঙ্গে ইভা ওই ভাড়া বাসায় বসবাস করত।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই মঙ্গলবার ইয়ারপুর ইউনিয়নের কোন্ডলবাগ এলাকায় হেলাল উদ্দীনের বাড়িতে একটি গোসলখানায় শিশু ইভাকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করা হয়।   ওইদিনই নিহতের পরিবার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে প্রতিবেশী বাবুল মোল্লাসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছিল পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাবুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেফতার বাবুল মোল্লার বিষয়ে এরইমধ্যে আমরা সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি। যা বিশ্লেষণ করে তার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। গ্রেফতার করে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামির রিমান্ড শেষে ও আরও তদন্ত স্বাপেক্ষে হত্যার কারণ এবং ঘটনার বিস্তারিত জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell