শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩৫
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

হায়রে লম্পট – দুই স্ত্রী থাকতে ধর্ষন চেষ্টায় গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ৭, ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হায়রে লম্পট – দুই স্ত্রী থাকতে ধর্ষন চেষ্টায় গ্রেফতার।

মানিকগঞ্জে কলেজছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টায় আটক বাস চালক খোকন মিয়াকে (২৮) ছাড়াতে থানায় দুই স্ত্রী হাজির হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) রাতে স্বামীকে ছাড়াতে সাটুরিয়া থানায় তারা হাজির হন। জানা যায়, ২০১৪ সালে খোকন মিয়ার প্রথম বিয়ে হয়। খোকন মিয়ার প্রথম স্ত্রীর পৈত্রিক নিবাস গাজিপুরের কালিয়াকৈর এলাকার দেওয়াইর বাজার এলাকায়।

 

তবে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে আবার বিয়ে করেন খোকন। দ্বিতীয় স্ত্রীর বাড়ি খোকনের নিজ এলাকায়। খোকন মিয়ার প্রথম স্ত্রী বলেন, বিকেলে বাসের মালিক কল দিয়ে জানায় খোকনকে পুলিশ ধরে নিয়ে গেছে। খবর পেয়ে স্বামীকে ছাড়াতে থানায় এসেছি। কিন্তু পুলিশ তাকে না ছেড়ে আদালতে যোগাযোগ করতে বলে। দ্বিতীয় স্ত্রী বলেন, আমরা প্রেম করে বিয়ে করেছি। বিয়ের আগে জানতাম না খোকনের আগে বিয়ে হয়েছে। বিকেলে শুনি খোকনকে থানায় নিয়ে এসেছে।

 

পুলিশ যদি তাকে না ছাড়ে তাহলে ছোট মেয়েকে নিয়ে আমি এখন কি করে চলবো। এদিকে মামলার বাদী কলেজছাত্রী বলেন, সকালে ধামরাই থানা রোড থেকে একটি বাসে উঠেন তিনি। গাড়িটি কিছুদূর যাওয়ার পর প্রায় সব যাত্রী নেমে যায়। এরপর ওই যাত্রী গাড়ি থেকে নামতে চাইলে বাসের হেলপার বাঁধা দেন। বাসটি নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করলে চালক বাসেই তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নিজেই সাটুরিয়া থানায় ধর্ষণের চেষ্টা মামলা হয়েছে এবং ওই বাস চালককে আটক করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell