সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫২
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

হায়রে সম্পত্তি- দখল করতে গৃহবন্দি মা।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১৩, ২০২১, ১:১১ পূর্বাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।হায়রে সম্পত্তি- দখল করতে গৃহবন্দি মা।

বৃদ্ধা মাকে ১৪ দিন ধরে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধার নাম খোদেজা বেগম (৯৩)। তাকে তার মেঝ ছেলে মকবুল হোসেন খান ২৯ আগস্ট থেকে গৃহবন্দি করে রেখেছেন বলে অভিযোগ বড় ছেলে আলী আহম্মেদ খান, ছোট ছেলে সেলিম খান এবং মেয়ে ছকিনা বেগমের।

১৯৯৭ সালে খোদেজা বেগমের স্বামী ইয়াছিন খান মারা যান। এরপর থেকে পৈত্রিক সম্পত্তির ভাগ নিয়ে মকবুল হোসেনের সঙ্গে অন্য ভাইবোনের মধ্যে বিরোধ চলে আসছে।

মকবুল হোসেনের বড় ও ছোট ভাই এবং বোন বলেন, বাবার মৃত্যুর পর আইন অনুযায়ী সব সম্পত্তির মালিক হন মা। নিয়ম অনুযায়ী মা আমাদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা বলেন। কিন্তু মেঝ ভাই তাতে রাজি হয়নি। প্রায় ১২ বছর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে ভিটে বাড়ির জমি ভাগ করে দেওয়া হয়। ওই সময় মেঝ ভাই মকবুল হোসেনের আপত্তির কারণে কৃষি জমি ভাগ করে দেওয়া সম্ভব হয়নি। এরপর থেকে বিভিন্ন সময় কৃষি জমি দখলের চেষ্টা করে আসছেন তিনি।

তারা আরও জানান, ২৯ আগস্ট মা খোদেজা বেগমকে চিকিৎসা করানোর কথা বলে মেঝ ভাই বরিশালে নিয়ে যান। সেখানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে দুই একর ১৬ শতাংশ জমি লিখে নেওয়ার কথা শুনেছেন। এরপর থেকে মায়ের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দুই ভাই ও বোন।

তারা বলেন, আমাদের মা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তার চিকিৎসার প্রয়োজন। কিন্ত তার সঙ্গে দেখা করা দূরের কথা, কোনোভাবেই যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। মা জীবিত আছেন কি-না তা নিয়ে সন্দেহ হচ্ছে। এ অবস্থায় শুক্রবার বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা মায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করি। কিন্তু আমাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) জামাল খান জানান, কয়েকজন ব্যক্তিকে নিয়ে খোদেজা বেগমের খোঁজ নিতে মকবুল হোসেনে বাড়ি গিয়েছিলাম। এসময় খোদেজা বেগমের দুই ছেলে ও এক মেয়ে সঙ্গে ছিলেন। বাড়ির প্রধান দরজার বাইরে থেকে তালা ছিল। তবে ভেতরে লোকজনের শব্দ পাচ্ছিলাম। অনেক সময় ধরে ডাকাডাকি করি। কিন্তু কেউ দরজা খুলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা চলে আসি।

অভিযোগ প্রসঙ্গে জানতে মকবুল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

মেহেন্দিগঞ্জের কজীরহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান জানান, বিষয়টি তার জানা নেই। তিনি পুলিশ পাঠিয়ে খোঁজ নেবেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell