শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

হুমকি দেওয়া হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীকে

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১১, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ
  • ১৭৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

হুমকি দেওয়া হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীকে

কয়েকদিন আগেই বলিউড সুপারস্টার শাহরুখ খান  ও সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। হামলাও হয়েছে।

এবার একইভাবে হুমকি দেওয়া হলো পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তীকে। ১৫ দিনে মধ্যে ক্ষমা না চাইলে ‘ফাটাকেষ্ট’কে পস্তাতে হবে বলে ভিডিও বার্তা দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি।

পাকিস্তানের গ্যাংস্টারের পক্ষ থেকে একজন ভারতীয় অভিনেতাকে হুমকির বিষয়টি স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সম্প্রতি দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছেন ভট্টি। যেখানে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিঠুনকে।

গত ২৭ অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরেন মিঠুন।

সেই বক্তব্যের জের ধরেই ভিডিও বার্তায় মিঠুনকে হুমকি দেওয়া হয়েছে।

ভট্টি বলেছেন, মিঠুন সাহেব, আমার পরামর্শ মেনে এই কথার জন্য ক্ষমা চেয়ে নিন। তারজন্য ১০-১৫ দিন সময় দিচ্ছি। আপনার স্বার্থ এবং শান্তি কায়েম রাখতে এটাই সেরা উপায়।

ভাট্টি আরও বলেছেন, আপনি আপনাদের ভাবাবেগে আঘাত করেছেন। মনে রাখবেন মুসলিমরাও আপনাকে সমর্থন করে এবং শ্রদ্ধা করে। আপনার ছবি যখন ফ্লপ করেছে, মুসলিমরা আপনার ছবি দেখেছে। আপনার এই বয়সে অনেক মানুষই অতিরিক্ত কথা বলে ফেলেন। তারজন্য পরে ক্ষমা চান। আপনিও ক্ষমা চেয়ে নিন, নইলে পস্তাতে হবে।

মিঠুনকে ভয় দেখিয়ে ভাট্টি আরও বলেছেন, এটা সিনেমার হুমকি নয়। বাস্তবের হুমকি। আমি কাউকে ভিডিওতে ভয় দেখাই না।

সম্প্রতি একের পর হুমকি বার্তায় শোরগোল শুরু হয়েছে বলিউডে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে একের পর এক খুনের হুমকি পেয়েছেন সালমন খান। সম্প্রতি একইভাবে খুনের হুমকি পান শাহরুখ খানও। সেই তালিকায় এবার যোগ হলো মিঠুন চক্রবর্তীর নাম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell