বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪১
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

১১ আগস্ট থেকে দোকানপাট খোলা হবে ;কর্মচারী ভ্যাকসিন ছাড়া কর্মস্থলে আসতে পারবেন না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৫, ২০২১, ১২:৪৯ পূর্বাহ্ণ
  • ৫৯১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১১ তারিখ থেকে দোকানপাট খোলা হবে। একজন কর্মচারীও ভ্যাকসিন ছাড়া কর্মস্থলে আসতে পারবেন না। এছাড়া আগামী ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে সীমিত সংখ্যক যানবাহন ও রেল চলবে বলেও জানান তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ইতোমধ্যে রপ্তানিমুখী শিল্প-কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। অন্যান্য শিল্প-কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে সীমিত সংখ্যক যানবাহন ও রেল চলবে। ১১ তারিখ থেকে যথারীতি অফিস চলবে। তবে, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ‘তবে সব একত্রে না। আমরা লোকাল এডমিনিস্ট্রেটরকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করবো, বাই রোটেশনে যাতে চলে। ’ উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, মনে করেন, গাজীপুর থেকে ১শ গাড়ি আসে প্রতিদিন ঢাকায়। ১শ না এসে ৩০টি আসুক বা ৫০টি আসুক। আজকে এগুলো যাবে কালকে অন্যগুলো যাবে। এভাবে তারা নির্ধারণ করে দেবে। শ্রমিক, পরিবহন নেতা এবং যারা পরিবহনের মালিক, তাদের সঙ্গে সঙ্গে বসে ঠিক করবে। ‘লঞ্চ, স্টিমার আছে, রেল আছে, সেগুলোও চলবে। সব যে পরিমাণে অতীতে চলেছিল, সে পরিমাণ না চলে সীমিত আকারে কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবে। যেমন রেল হয়তো ১০টা চলতো, এখন ৫টা চলবে। কোনো কোনো সময়ে কোনোটা ছাড়বে এবং কীভাবে যাবে, এগুলো স্ব-স্ব মন্ত্রণালয় ও ডিপার্টমেন্ট জনগণকে অবহিত করবে, যাতে করে কোনো গ্যাপ না থাকে। গত ১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ শুরু হলেও ঈদের সময় আটদিন বিরতি দিয়ে ২৩ জুলাই সকাল ৬টা থেকে তা আরোপ করে সরকার। কঠোর বিধি-নিষেধ শেষ হবে ৫ আগস্ট মধ্যরাতে। এরই মধ্যে গত ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ফের কঠোর বিধি-নিষেধ বাড়ানো হয়েছে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell