বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৫
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

১১ বছরের শিশুকে ইট দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২০, ২০২২, ৬:৫৩ অপরাহ্ণ
  • ৫৫৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজের একটি মাঠে এক শিশুকে ইট দিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইটের আঘাতে তার মাথা থেঁতলে গেছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর যে কোনো সময়ে নৃশংস এ হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত শিশুর নাম শুভ হালদার (১১)। সে নগরীর আনিস বিশ্বাস আদর্শ স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম ইব্রাহিম হালদার।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবাসিক এলাকার ১৪ নম্বর রোডের একটি খোলা মাঠের কোনায় রক্তাক্ত অবস্থায় শিশুটির মরদেহ পড়ে আছে। তার মাথা, গলা, হাতসহ শরীরের একাধিক জায়গায় ইটের আঘাতের চিহ্ন।

হত্যার সময় দুর্বৃত্তদের সঙ্গে শিশুটির ধস্তাধস্তির আলামত পেয়েছে পুলিশ। সেখান থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়। ঘটনাস্থলটি নির্জন হওয়ায় হত্যাকারীরা নির্বিঘ্নে শিশুকে হত্যা করে পালিয়ে যায় বলে পুলিশের ধারণা।

নিহতের বাবা ভাঙারি বিক্রেতা ইব্রাহিম হাওলাদার বলেন, শুভ তাদের একমাত্র সন্তান। সকালে ছেলেকে নাস্তা খাইয়ে ভ্যান নিয়ে তিনি বাইরে বের হন। মাও ঘরের বাইরে যায়। পরে তারা হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারেন।

নিজ সন্তানের হত্যার খবরে বারবার মূর্ছা যাচ্ছিলেন বাবা-মা। হত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ ও শিশুটির পরিবার।

এ বিষয়ে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমতাজুর রহমান বলেন, হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell