শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৮
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

২০২২ সালের সিনেমা ‘পরাণ’ আবারো চলবে হলে!

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৬, ২০২৪, ৭:২২ অপরাহ্ণ
  • ২১০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

২০২২ সালের সিনেমা ‘পরাণ’ আবারো চলবে হলে!

২০২২ সালের ঈদুল আযহায় মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘পরাণ’। মুক্তির পর দেশজুড়ে সিনেমাটি সাড়া ফেলে দেয়।

শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহানের ট্রায়াঙ্গেল লাভ স্টোরিতে মজেছিল দর্শক। সেই ‘পরাণ’ দেড় বছর পর আবারো চলবে সিনেপ্লেক্সে!

 

স্টার সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, শুক্রবার (৮ মার্চ) থেকে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার (মিরপুর), বালি আর্কেড (চট্টগ্রাম)-এর শাখাগুলোতে ‘পরাণ’ চলবে। এ চারদিন তিন শাখায় ১০টি শো চলবে! পরের তিনদিন সাতটি শো চলবে।

তিনি জানান, রমজানের মধ্যে যদি দর্শক সিনেমা দেখতে থিয়েটারে আসে তবে ‘পরাণ’র শো কন্টিনিউ করবেন তারা।

লাইভ টেকনোলজিসের প্রযোজনায় নির্মিত ‘পরাণ’ শুধু বাংলাদেশ নয়, মুক্তির পর যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে ব্যাপক সাফল্য পেয়েছিল। এতে আরও অভিনয় করেছিলেন রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ‘পরাণ’ থেকে ২০২২ সালে একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell