বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

২ বছর পর বাবার সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন জবি শিক্ষার্থী

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ
  • ৪৩৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অবসরপ্রাপ্ত সহকারী সচিব মো. সোলায়মান আলী তালুকদারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার ছেলে মো. সাবিত সিয়াম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থী।

শনিবার (১৩ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন সিয়াম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২০ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে আমার বাবাকে গুম করা হয়। চাকরি থেকে অবসরে যাওয়ার সময় একটি ফ্ল্যাট বন্ধক নেওয়ার জন্য যাত্রাবাড়ীর স্থানীয় মাসুদ মোল্লা নামে এক ব্যক্তির সঙ্গে বাবার পরিচয় হয়। মাসুদ মোল্লা বাবার লালবাগের বাসায় যাতায়াত করতেন। তিনি আমার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে ফ্ল্যাট বন্ধকের জন্য চুক্তিবদ্ধ হন। কিছুদিন পর ব্যবসার কথা বলে বাবার পেনশনের ৩৭ লাখ টাকা ঋণ নেন। সম্পূর্ণ টাকা পাওয়ার পর বাবাকে ফ্ল্যাট থেকে বেদখল করেন। এরপর বাবা ওই টাকা ফেরত চাইলে মাসুদ মোল্লা ইসলামী ব্যাংকের ১২ লাখ টাকা এবং উত্তরা ব্যাংকের ১৭ লাখ টাকার দুটি চেক দেন। চেক দিয়ে টাকা তুলতে গেলে জানা যায়, দুটি চেকই ভূয়া।

সিয়াম বলেন, এ বিষয়ে ২০২০ সালের ৬ জুলাই আইনি সহায়তার জন্য আমার বাবা যাত্রাবাড়ী থানার দ্বারস্থ হন। বাবার এই দুঃসময়ে আমার সৎ মা মাহফুজা বেগম তাকে বাসা থেকে বের করে দেন। অসুস্থ বাবাকে নিয়ে আমি মিরপুরের বাসায় সুস্থ রাখার চেষ্টা করি। এরপর ২২ ডিসেম্বর থেকে আমার বাবা হঠাৎ করে নিখোঁজ হয়ে যান।

সংবাদ সম্মেলনে সিয়াম আরও বলেন, গত বছরের ২৯ অক্টোবর বাবার সন্ধান চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে আমি নিজে বাদী হয়ে মামলা (২৭৩/২১ নং) দায়ের করি। বিষয়টি পিবিআই নারায়ণগঞ্জকে দায়িত্ব দিলে আইও আসামি কর্তৃক প্রভাবিত হন এবং আমার বাবা পাগল হয়ে হারিয়ে গিয়েছে বলে রিপোর্ট করেন। কিন্তু আমার বাবা পঙ্গু অবস্থায় করোনাকালে কী করে হারিয়ে যায়? সব ঘটনা শুনে, দেখে আমরা নিশ্চিত হলাম তাকে গুম করা হয়েছে। আমি আমার বাবার সন্ধান চাই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell