বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:০২
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

অটোপাসে স্বপ্ন ভেঙে যাওয়া জুবায়ের পেল ৩টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ২৫, ২০২১, ৯:০১ অপরাহ্ণ
  • ২৯৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ধরণী গ্রামের ছেলে জুবায়ের রহমান। ২০২০ সালের এইচএসসি নির্বাচনী পরীক্ষায় জিপিএ-৫ পান। আশাবাদী ছিলেন বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পাবেন। কিন্তু করোনা মহামারি পরিস্থিতিতে অটোপাস দেয় সরকার। তিনি পান জিপিএ-৪.৫০। মন ভেঙে যায় জুবায়েরের।অটোপাস তার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। তাই সেদিন কেঁদেছিলেন।

অটোপাসে স্বপ্ন ভেঙে যাওয়া সেই জুবায়ের এবার ভর্তির সুযোগ পেয়েছেন দেশের নাম করা তিনটি বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছেন।

কৃষক আব্দুল করিম শেখের ছয় সন্তানের মধ্যে সবার ছোট জুবায়ের। স্থানীয় এয়াকুব আলী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৮ সালে বিজ্ঞান শাখা থেকে এসএসসি পাস করেন জিপিএ-৪.৩৩ নিয়ে। পরে ভর্তি হন কাদিরদী কলেজের মানবিক শাখায়। কলেজের সব পরীক্ষায় সময় প্রথম হতে থাকেন। তবে কলেজের নির্বাচনী পরীক্ষায় পান জিপিএ-৫। তবে তার আশাভঙ্গ হয় যখন অটোপাসে তার রেজাল্ট আসে জিপিএ-৪.৫০।

অটোপাসের রেজাল্ট পেয়ে অনেক কান্নাকাটি করেছিলেন জুবায়ের। তবে তিনি দমে যাননি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। ফলাফলও পেয়েছেন কাঙ্ক্ষিত। এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‌‘এ’ ইউনিটে ১৩০তম, ‘বি’ ইউনিটে ৫০০তম, ‘সি’ ইউনিটে ১২৮তম; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ‘সি’ ইউনিটে ২৬১তম, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিটে ১৯৫৯তম এবং ‘ঘ’ ইউনিটে ২৬১তম হয়েছেন।

জুবায়ের রহমান বলেন, ‘আমি যে গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি এটা অনেক পরিবার, কলেজ বা ব্যক্তির কাছে সাধারণ ব্যাপার হলেও আমার জন্য অনেক পাওয়া। কেননা আমাদের গ্রামের কেউ এর আগে কখনোই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েননি। আমার এ সাফল্যে আমার পরিবারের সঙ্গে এলাকাবাসীও অনেক খুশি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell