শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৪
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

অতিরিক্ত দামে রিচার্জেবল ফ্যান ও লাইট বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২২, ২০২৪, ৯:৫৭ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অতিরিক্ত দামে রিচার্জেবল ফ্যান ও লাইট বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে অতিরিক্ত দামে রিচার্জেবল ফ্যান ও লাইট বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বড় বাজার আলী হোসেন সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। এ কারণে মানুষের চাহিদা বেড়েছে রিচার্জেবল ফ্যান ও লাইটের। এ সুযোগ নিয়ে ইলেকট্রনিক্সের দোকান মালিকরা অতিরিক্ত দামে বিক্রি করছেন এসব ফ্যান ও লাইট। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকারের একটি দল শহরের আলী হোসেন সুপার মার্কেটে অভিযান চালিয়ে এর সত্যতা পায়। এ সময় অতিরিক্ত দামে রিচার্জেবল ফ্যান ও লাইট বিক্রি এবং বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে মার্কেটের সেতু ইলেকট্রনিক্সের মালিক আশিকুর রহমানকে ৫ হাজার টাকা, জাহাঙ্গীর ইলেকট্রনিক্সের মালিক জাহাঙ্গীরকে ২ হাজার টাকা এবং পদ্মা ইলেকট্রনিক্সের মালিক ইমন শেখকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গার বড় বাজারের আলী হোসেন সুপার মার্কেটে অভিযান চালিয়ে রিচার্জেবল ফ্যান ও লাইট অতিরিক্ত দামে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell