সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৮
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

অনলাইনে ৫০ হাজার টিকিট বিক্রি ১ ঘণ্টায়

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৩, ২০২২, ৯:১৮ অপরাহ্ণ
  • ২২৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ট্রেন যাত্রায় ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে। বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় প্রায় ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে রেলের অনলাইন টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ।

দুপুরে সহজের পাবলিক রিলেশনস ম্যানেজার ফারহাত আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সহজ জানায়, রেলওয়ে টিকিটিংয়ের ইতিহাসে এই প্রথম লক্ষ গ্রাহক সফলতার সঙ্গে ঈদের টিকিট কাটছে। এর পুরো কৃতিত্ব দিতে হবে সহজ-কে। ঈদের টিকিট বেচা-কেনার প্রথম দিনেই প্রতি মিনিটে অনলাইনে প্রায় ৫ লাখ হিট বা ট্রাফিক সফলভাবে পরিচালনা করতে পেরেছে সহজ। একই সাথে দেশব্যাপী ৭৭টি স্টেশনে কাউন্টারে সফলতার সাথে চলছে সহজ-এর টিকিটিং সিস্টেম।

সহজ জানায়, ২৩ এপ্রিল সকাল ৮টা থেকে থেকে ২৭ এপ্রিলের ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় প্রায় ৫০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাত্রীরা সফলতার সঙ্গে টিকিট কাটতে পারছেন।

সহজ-এর বক্তব্য, রেলওয়ের টিকিটিংয়ে প্রথমবারের মতো অনলাইনে কিউ ম্যানেজমেন্ট নিশ্চিৎকরণের লক্ষ্যে থ্রটলিং প্রযুক্তি ব্যবহার করেছে সহজ। ফলে একদিকে যেমন লাখ লাখ হিট বা ওয়েবসাইট ট্র্যাফিক পর্যায়ক্রমিকভাবে পরিচালনা করা গেছে, তেমনি ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করা গেছে।

সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ট্রেনের টিকিট ক্রয় করে নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সেটিই সহজ এবং বাংলাদেশ রেলওয়ের মূল লক্ষ্য। আধুনিক প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের ফলে যুগান্তকারী সফলতা এসেছে রেলওয়ের টিকিট পরিচালনায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell