শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০২
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নারীকে বেত্রাঘাত,গ্রেফতার ৪

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৭, ২০২৩, ১০:০৪ অপরাহ্ণ
  • ৩৪১ ০৯ বার দেখা হয়েছে

 

অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে নারীকে বেত্রাঘাত,গ্রেফতার ৪

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতার দেখানো হয় বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক নারীকে বেত্রাঘাতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন – উপজেলার বড়জুম গ্রামের নুরুল ইসলাম (৩০), বায়েজিদ হোসেন (৭০), আকবর আলী (৬৯) ও আতিক উল্লাহ (৫০)।

বড়জুম গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অটোরিকশা চালকের পরকীয়ার সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে গত ৩ এপ্রিল রাতে সালিশ বিচারের নামে ওই নারীকে বেত্রাঘাত করেন তারা। পরে নির্যাতনের শিকার নারী চুনারুঘাট থানায় এসে মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই নারী পরকীয়ায় জড়িয়ে অপরাধ করেছেন মর্মে শাস্তি হিসেবে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপের সিদ্ধান্ত দেওয়া হয়।

ওসি মো. রাশেদুল হক জানান জানান, ওই নারীর শরীরে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। পাথর নিক্ষেপ করা হয়ছে কি না এবং কয়টি বেত্রাঘাত করা হয় তা জানা যায়নি। গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell