শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৯
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

অন্যরকম গায়ে হলুদ অনুষ্ঠান সংগীতশিল্পী ঐশীর

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ
  • ২২১ ০৯ বার দেখা হয়েছে

 

 

অন্যরকম গায়ে হলুদ অনুষ্ঠান সংগীতশিল্পী ঐশীর

একঝাঁক সংগীতশিল্পীর অংশগ্রহণে সেই টিএম পরিবারের আয়োজনেই বুধবার (৩১ মে) অনুষ্ঠিত হল অন্যরকম এক হলুদ সন্ধা।

অন্যরকম পারিবারিক আবহে অনুষ্ঠিত হলো জনপ্রিয় সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর গায়ে হলুদ অনুষ্ঠান। অন্যরকম এ জন্য যে, নিজের পরিবারের বাইরে ঐশীর আছে সংগীতশিল্পীদের নিয়ে আরো একটি পরিবার।

সদ্য প্রয়াত ঐশীর বাবার একটি চিঠি দিয়ে শুরু হয় হলুদ সন্ধ্যার আয়োজন। সে চিঠি শুনে কান্নায় ভেঙে পড়েন ঐশী। তবে মেঘ কাটতে দেরি হয়নি, লুইপার মজার উপস্থাপনায় মঞ্চে এসে হাজির হন লুঙ্গি পারভেজ (সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ)। একে একে মজার সব পারফরমেন্সে মঞ্চে আসেন আনিকা, লুইপা, তূর্য, নাবিলা, সজল,পূজা, নাদিয়া ডোরা, নিলয় প্রমুখ।

মজার মজার গানে ঐশীর সতীর্থ সংগীতশিল্পীরাই হয়ে ওঠেন ড্যান্সার। নাচে অংশ নেন ঐশী ও তার হবু বর জিলানিও। নৈশভোজের পর মঞ্চে গিটার হাতে তুলে নেন কৌশিক হোসেন তাপস। তার সঙ্গে যুক্ত হয়ে একে একে গান পরিবেশন করেন শিল্পীরা। গান করেন ঐশীও।

ঐশী বলেন, আমার বাবা মায়ের পরে কৌশিক হোসেন তাপস ভাইয়া আর মুন্নী ভাবি আমাকে সন্তানের মতো করে সংগীতজীবনে বড় করে তুলেছেন। তাদের ঘিরে আমাদের সংগীতশিল্পীদের যে বলয় তাই আমাদের টিএম পরিবার। গায়ে হলুদের এমন আনন্দঘন মুহূর্ত উপহার দেওয়ায় তাদরকে অনেক ধন্যবাদ।

গায়ে হলুদের আয়োজনে উপস্থিত থেকে ঐশী-জিলানিকে আশীর্বাদ জানিয়েছেন বরের বাবা-মা, ঐশীর মা নাসিমা মান্নান, টিএম পরিবারের দুই মধ্যমনি কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী, ব্যান্ড লিজেন্ড হামিন আহমেদসহ দুই পরিবারের অনেকেই।

আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গেল দুই এপ্রিল আংটি বদল হয় ঐশী ও জিলানির। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে ঐশী এখন চিকিৎসক। অন্যদিকে, জিলানি পড়াশোনা শেষ করে যুক্ত হয়েছেন একটি ঔষধ কোম্পানিতে। পাশাপাশি অভিনয় ও মডেলিংও করেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell