বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়-শাকিব খান

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৩০, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়-শাকিব খান

গেল ঈদে ব্যাপক সাফল্য পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এরপরই গুঞ্জন ওঠে শাকিবের পারিশ্রমিক নিয়ে।

শোনা যায়, সিনেমাপ্রতি এখন ১ কোটি টাকা চাইছেন এই অভিনেতা।

 

শাকিব যে পারিশ্রমিক বাড়িয়েছেন, বিষয়টি এবার নিশ্চিত করলেন নির্মাতা অনন্য মামুন। তবে তা বিশেষ একটি শর্ত সাপেক্ষে। শুধু ঈদের সিনেমাতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব।

পারিশ্রমিকের বিষয়ে অনন্য মামুন বললেন, শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য। অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা সিনেমার ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন।

শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। এ কাজটিতে শাকিবের কাছ থেকে নানাভাবে সহযোগিতা পাচ্ছেন বলে জানান এই নির্মাতা। তার ভাষ্য, ‘দরদ’ নিয়ে আমাকে যে সহযোগিতা করছেন তা হয়তো-বা আমার ক্যারিয়ারে নতুন কিছু যোগ করবে।

‘দরদ’-এ শাকিব খানের নায়িকা থাকবেন বলিউড থেকে কেউ একজন। ইতোমধ্যেই বেশ কয়েকজনের নাম শোনা গেলেও কে থাকছেন শাকিবের বিপরীতে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell