মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:২৯
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

অপহরণের পর মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২০, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ
  • ১৯৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

অপহরণের পর মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, গ্রেফতার ৩

 

সোমবার (২০ মার্চ) গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে রেদোয়ান ইসলাম (১১) নামে এক স্কুলছাত্রকে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত রেদোয়ান হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের মমিরুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রতনকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে সাগর (১৮), আব্দুল জলিল ভক্তের ছেলে নাঈম (১৭), জিগারবাড়িয়া গ্রামের হালিমের ছেলে হালিমের সাকোয়াত (১৯)।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ মার্চ) বিকেলে রেদোয়ানকে বাড়ির পেছন থেকে অপহরণ করে নিয়ে যায়। ওইদিন রাতে অপহরণকারীরা শিশুটির বাবা মমিরুলকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং তা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। ওইদিন রাতেই মমিরুল রেদোয়ানকে বাঁচাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পঠানোর পর থেকেই অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন শনিবার (১৮ মার্চ) সকালে সন্দেহভাজন তিনজনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি  অভিযোগ দায়ের করে। রোববার (১৯ মার্চ) রাতে অপহরণকারী তিনজনকে গ্রেফতর করে পুলিশ।

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ বলেন, শিশুটি অপহরণের পর গত শনিবার আমরা অভিযোগ পাই এবং রোববার রাতে তিনজনকে গ্রেফতার করে তাদের দেওয়া তথ্যানুযায়ী আমরা মরদেহ উদ্ধার করা হয়েছে।   মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell