রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫২
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

অপহরণ ও হত্যা মামলার চার আসামি কারাগারে বসে দিচ্ছে এসএসসি পরীক্ষা

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১, ২০২৩, ৮:৩২ অপরাহ্ণ
  • ৪১৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

অপহরণ ও হত্যা মামলার চার আসামি কারাগারে বসে দিচ্ছে এসএসসি পরীক্ষা

গাইবান্ধায় কারাগারে বসে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিচ্ছে অপহরণ ও হত্যা মামলার চার আসামি।

রোববার (৩০ এপ্রিল) রাতে গাইবান্ধা জেলা কারাগারের জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের আতাউর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক ও একই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বাদশা মিয়া ধর্মপুর ডিডি এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী ছিল।

বাকি দুজন হলো গাইবান্ধা সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের আজাদ আকন্দের ছেলে ও সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী নাহিদ আকন্দ এবং সাদুল্লাপুর উপজেলার রসুলপুর গ্রামের কালাম শিকদারের ছেলে ও নলডাঙ্গা ডব্লিউ সি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী কাওসার শিকদার।

তারা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রোববার (৩০ এপ্রিল) বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয়।

খোঁজ নিয়ে জানা যায়, এ চার শিক্ষার্থীর মধ্যে আব্দুর রাজ্জাক ও বাদশা মিয়া হত্যা মামলার আসামি। মামলায় অভিযোগ করা হয়েছে যে তারা সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার রহমান শিহাবকে অপহরণের পর হত্যা করেছে। অপর দুজন নাহিদ আকন্দ ও কাওসার সিকদার চলতি বছরের একটি হত্যা মামলার আসামি।

গাইবান্ধা জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম বলেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও আদালতের নির্দেশনা অনুযায়ী চার পরীক্ষার্থী গাইবান্ধা জেলা কারাগারে বসে পরীক্ষা দিচ্ছে। রোববার প্রথম পরীক্ষা দিয়েছে তারা। কারাগারের পরীক্ষা কক্ষে ডেপুটি জেলার, একজন শিক্ষক এ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় ৭৩টি কেন্দ্রের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজার ৭৩ জন। এর মধ্যে এসএসসি ২৭ হাজার ৩৪৭, দাখিল ৪ হাজার ৯১৯, ভোকেশনাল ২ হাজার ৭৫২ ও দাখিল (ভোকেশনাল) ৫৫ জন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell