রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:৩৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

অভিনব কৌশলে চেইন ছিনতাই -চক্রের সাত নারী সদস্য গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২১, ৪:৫১ পূর্বাহ্ণ
  • ৪৯৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।অভিনব কৌশলে চেইন ছিনতাই -চক্রের সাত নারী সদস্য গ্রেফতার।

 

ময়মনসিংহে স্বর্ণের চেইন ছিনতাই চক্রের সাত নারী সদস্য গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের চেইন ও দুটি কাটার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত নারীরা সবাই ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরের ধরমন্ডল এলাকার বাসিন্দা বলেন জানিয়েছে পুলিশ।

তারা হলেন- নাছিরনগরের ধরমন্ডল এলাকার ইয়াসিন মিয়ার স্ত্রী মোছা. নাছু বেগম (৩০), একই এলাকার মজনু মিয়ার স্ত্রী মোছা. হামিদা খাতুন (৩৫), মো. হাদিস মিয়ার স্ত্রী ফাতেহা বেগম (২৬), মৃত আব্দুল হাইয়ের স্ত্রী জোসনা বেগম (৫০), মো. আব্দুল মিয়ার স্ত্রী জুলেখা বেগম (৪০), মৃত আব্দুল করিমের স্ত্রী হাজেরা বেগম (৫০) ও সেন্টু মিয়ার স্ত্রী নূর চান (২১)।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ সফিকুল ইসলাম বলেন, ‘চক্রটি নগরীর জনবহুল বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভিড় তৈরি করত। তারপর ভিড়ের মধ্যে নারীদের গলায় থাকা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে সরে পড়ত।’

তিনি বলেন, ‘অভিনব কৌশলে ছিনতাইয়ের এমন সুনির্দিষ্ট বেশ কয়েকটি অভিযোগ পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell