শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৫
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

অভিনেতা জিৎ এর নেই কোনো অহংকার ,নির্দ্বিধায় গরীবের বাড়ি বসে আহার করে

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১০, ২০২১, ৮:১৬ অপরাহ্ণ
  • ৪৬১ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ নিউজ ডেস্ক।।টলি পাড়ায় জিৎ মানেই হিট, সঙ্গে কমার্শিয়াল মুভির মুচমুচে গল্প। বিশেষ করে এই বছরের পুজোর বাজিমাৎ করতে আসছেন জিৎ দেব ও মিমির সঙ্গে জুটি বেঁধে। ইতিমধ্যে, প্রকাশ্যে এসেছে বাজির প্রথম গান ‘আয় না কাছে রে’। করোনার তৃতীয় ঢেউ যদি বাড়াবাড়ি না করে তবে দর্শক হবে হলমুখী এবং মুক্তি পাবে টলিউডের একের পর এক ধামকাদার মুভি। বর্তমানে জিৎ ব্যস্ত জি বাংলার অন্যতম ড্যান্স রিয়্যালিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’ নিয়ে। বিচারকের আসনে শুভশ্রী ও গোবিন্দার পাশাপাশি রয়েছেন জিৎ নিজে। রিয়্যালিটি শো ছাড়াও জিৎ কমার্শিয়াল মুভির এক জনপ্রিয় নায়ক। ২০০২ সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সাথী, তখন থেকেই জিৎ এর জনপ্রিয়তা দর্শকদের মনে বাসা বাঁধে। শুভশ্রী, কোয়েল, শ্রাবন্তী, স্বস্তিকার সঙ্গে জুটি বেঁধে বহু সিনেমা উপহার দিয়েছেন জিৎ। বর্তমানে তার নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। তাই সব মিলিয়ে একজন সফল, সুদর্শন পুরুষ বলা যেতে পারে জিৎ কে, যার পুরো নাম জিতেন্দ্র মদনানী। সম্প্রতি, জিৎ এর ফ্যান ক্লাব থেকে একটি ছবি পোস্ট করা হয়, যেখানে জিৎ একটি অত্যন্ত সাধারণ ঘরে বসে খাবার খাচ্ছেন। ক্যাপশনে লেখা, “এতো বড় সুপারস্টার যার বিন্দুমাত্র অহংকার নেই।” এরপরেই নেট জনতার কমেন্ট উপচে পড়ে। কেউ নেতিবাচক কমেন্ট করে লেখেন, “এখন পয়সার জন্যে মানুষ সব করতে পারে যদিও এটা একটি শুটিংয়ের ফটো”. আবার কেউ লিখেছেন, “অহংকার তারাই করে যাদের কিছু থাকেনা”. কেউ কেউ জিৎ কে নিমন্ত্রণ জানিয়েছেন নিজের বাড়িতে পিঠে খাওয়ায় জন্য।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell