মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩২
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২৪, ২০২৪, ১১:৩৭ অপরাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার

রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ওয়ারীর টিকাটুলি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম।

 

গ্রেপ্তাররা হলেন—মো. রাকিব হোসেন আরিফ (১৯), মো. রাহাত (১৯), মো. আরিয়ান আহমেদ (২০) ও মো. তানভীর (১৯)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ধারালো স্টিলের কাঁচি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার ভোর রাতে ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান করার সময় ডিবি ওয়ারী বিভাগের টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে টিকাটুলি এলাকার সায়েদাবাদগামী রাস্তার ওপর অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম ছিনতাইকারীদের গ্রেপ্তারে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের দেহ তল্লাশি করে রাকিবের কাছ থেকে একটি ধারালো স্টিলের কাঁচি উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা করা হয়েছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে পথচারীদের গতিরোধ করে ধারালো কাঁচির ভয় দেখিয়ে তাদের কাছে থাকা নগদ অর্থ ও মূল্যবান মালামাল ছিনতাই করতো। ঘটনার সময় তারা ছিনতাই করার জন্য উক্ত স্থানে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell