সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৩২
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

অভিযান চালিয়ে মাদরাসা ছাত্রকে উদ্ধার,দুইজনকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩০, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
  • ১৫৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

অভিযান চালিয়ে মাদরাসা ছাত্রকে উদ্ধার,দুইজনকে আটক

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দুপুরে ভিকটিমের মা রোজিনা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুরে বোমা ফাটিয়ে অস্ত্রের মুখে অপহৃত সাইফুল ইসলাম (১৭) নামে এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহাদাত (২১) ও সাগর (২২) নামে দুইজনকে আটক করা হয়েছে

 

তিনি জানান, অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে আটক দুইজনসহ অজ্ঞাতনামা ১২ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দিয়েছেন। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও ভিকটিমের পরিবার জানায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতোলা এলাকা থেকে অস্ত্রের মুখে সাইফুলকে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। এসময় অপহরণকারীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানান বাড়ির লোকজন। এ ঘটনার পর পুলিশ ভিকটিমকে উদ্ধারের জন্য অভিযানে নামে। শনিবার ভোর রাতে বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

তাদের অভিযোগ, স্থানীয় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে শ্রমিক ভিসায় ওমানে নেয় সাইফুলের বাবা। ৫ মাস পরে ওই ব্যক্তি দেশে ফিরে এসেই তার দেওয়া টাকাগুলো দাবি করে। ওই ব্যক্তিই সন্ত্রাসীদের নিয়ে এসে সাইফুলকে অপহরণ করেছে বলে দাবি তাদের।

ভিকটিম সাইফুল বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের ওমান প্রবাসী জালাল উদ্দিনের ছেলে ও রামারখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। নানার বাড়িতে বসবাস করছে সে।

সাইফুলের মা রোজিনা বেগম বলেন, আমার স্বামী জালাল বালাইশপুর গ্রামের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে শ্রমিক ভিসায় ওমান নিয়েছিল। ওই লোক ৫ মাসের মাথায় ওমান থেকে চলে আসে। এরপর তিনি ওই টাকা ফেরত চায়। তিনি কিছুদিন পরপর টাকার জন্য বিভিন্ন কথা শুনাতো। ওই ব্যক্তিই পরিকল্পিতভাবে হামলা ও অপহরণের ঘটনাটি ঘটিয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell