শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০৭
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ২৬, ২০২২, ১২:১৬ পূর্বাহ্ণ
  • ১৭৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফেনীর বারাহীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

সোমবার (২৫ এপ্রিল) ভোরে পৌর শহরের বারাহীপুরের পশ্চিম খাজুরিয়া এলাকার রিফাত ম্যানশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের চাড়িপুর এলাকার আবুল কালামের ছেলে মো. শফিকুল ইসলাম (২৬) ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে আব্দুল মান্নান (২৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

র‌্যাব-৭ এর উপ-পরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে গাঁজা ক্রয় করতো এবং পরে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক বিক্রেতা ও সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রি করতো।

তিনি আরও বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে ফেনী মডেল থানায় পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell