সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২৪
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

অর্থমন্ত্রীকে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে দাফন করা হবে

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩০, ২০২২, ৯:৩৫ অপরাহ্ণ
  • ৪৭৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের মরদেহ সড়কপথে সিলেটে আনা হচ্ছে।

শনিবার (৩০ এপ্রিল) রাত ৯টার দিকে নগরের ধোপাদিঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে তার মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাসভবনে এসে পৌঁছেছেন।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রোববার (১ মে) দুপুর ১২টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল মাল আবদুল মুহিতের  মরদেহ নেওয়া হবে। দুপুর ২টায় সিলেট আলিয়া মাদরাসা মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর নগরের রায়নগর এলাকায় পারিবারিক কবরস্থানে মা সৈয়দা শাহারা বানু চৌধুরী ও বাবা আবদুল হাফিজের কবরের পাশে দাফন করা হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, দাফনকে কেন্দ্র করে সিলেট নগরের রায়নগর এলাকায় ডিপ্টি বাড়ি হিসেবে পরিচিত মুহিতের পৈতৃক নিবাস লাগোয়া পারিবারিক কবরস্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ। সিলেট সিটি করপোরেশনের একদল পরিচ্ছন্নকর্মী শনিবার দুপুর থেকে পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। কবরের স্থানও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ বলেন, মুহিতকে পারিবারিক কবরস্থানেই মা-বাবার পাশে দাফন করা হবে। এরই পুরো কবরস্থান পরিষ্কার করা হয়েছে। একই সঙ্গে যেখানে তার কবর খোঁড়া হবে সেই স্থানটিও পরিষ্কার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell