শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:২৬
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

অসংখ্য ভক্তদের সঙ্গে দুই খান এর ঈদের শুভেচ্ছা বিনিময়

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৪, ২০২২, ৯:৫০ অপরাহ্ণ
  • ৪১৩ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ঈদ উপলক্ষে ভক্তদের সামনে ধরা দিলেন বলিউডের দুই সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। নিজ নিজ বাসার বারান্দা থেকে অসংখ্য ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

ঈদের দিন সকাল থেকে মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাড়ি গ্যালাক্সির সামনে ভিড় জমাতে থাকে ভক্তরা। একই চিত্র ছিল শাহরুখের মান্নাতের বাইরেও। দুই খানকে এক নজর দেখার জন্য উদগ্রীব ছিলেন ভক্তরা।

ভক্তদের নিরাশ করেননি তারা। নিজ নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সালমান ও শাহরুখ। ছবি তুলে তা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমেও।

সাধারণত ঈদে সালমানের নতুন সিনেমা মুক্তি পায়। কিন্তু এবারের ঈদে ঘটল ব্যতিক্রম। পর্দায় উপস্থিত না হওয়ায় তাকে সরাসরি দেখতে ভক্তরা ভিড় করে বাড়ির সামনে। দাবি তোলেন, ‘একবার বাইরে এসো’। ভক্তদের আর্তি ফেরাতে পারেননি ‘ভাইজান’, বিকেল বেলা দেখা দেন তিনি। গ্যালাক্সির ব্যালকনি থেকে ফ্যানদের উদ্দেশ্যে হাত নাড়ালেন সালমান।

এদিকে, প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান শাহরুখের অনুরাগীরা। তাকে একঝলক দেখতেই সকল থেকে অপেক্ষায় থাকেন ফ্যানেরা। কখন নিরাস করেন না শাহরুখ। তাই এবারও ধরা দিলেন তিনি।

দুই তারকার বাসার সামনে হাজার হাজার মানুষ ভিড় করে। আর সেই ভিড় সামাল দিতে বেগ পেতে হয়েছে পুলিশকে। করতে হয়েছে লাঠিচার্জ! সবকিছু ঝাঁপিয়ে প্রিয় তারকাকে দেখতে পেরে ভক্তদের ঈদের আনন্দ যেন কয়েকগুণ বেড়ে গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell