সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২১
শিরোনামঃ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।।

অসাধু ব্যবসায়ীদের কারনে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ডাল-ভাত খাওয়াও কষ্টকর মধ্যবিত্ত নিম্নবিত্তের

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৩, ২০২২, ১২:৩০ পূর্বাহ্ণ
  • ৩৯৮ ০৯ বার দেখা হয়েছে

অসাধু ব্যবসায়ীদের কারনে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ডাল-ভাত খাওয়াও কষ্টকর মধ্যবিত্ত নিম্নবিত্তের

নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের জীবন সংকটে পড়েছে। নিত্যপণ্যের দাম বেড়ে কষ্ট আরও বৃদ্ধি পেয়েছে এসব মানুষের।

চাল, ডাল, তেল, চিনি, আটা-ময়দা, পেঁয়াজ ইত্যাদির দাম বেড়েই চলেছে। স্বস্তি নেই সবজির বাজারেও।

রোববার (২২ মে) নিত্যপণ্যের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা যায়, নদীর মাছ, গরু বা খাসির মাংসের বদলে ডিম ও ব্রয়লার মুরগির মাংসের চাহিদা সবচেয়ে বেশি ছিল নিম্নবিত্ত পরিবারগুলোতে। দাম বেড়ে যাওয়ায় ডিম ও ব্রয়লার মুরগিও কিনতে পারছেন না অনেকে।

সম্রাট আহমেদ নামে কারওয়ান বাজারে এক ক্রেতা বলেন, দ্রব্যমূল্য আকাশছোঁয়া। এটা সত্যিই দুঃখজনক ব্যাপার। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী কিছু অসাধু ব্যবসায়ী আর কিছু কালোবাজারি, যাদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ। সরকারের উচিত বাজার নিয়ন্ত্রণে অধিক সংখ্যায় মনিটরিং সেল গঠন করা। পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

সুমাইয়া ইসলাম নামে একজন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ বাজারের সব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দিন দিন আকাশচুম্বী দাম হাঁকা শুরু হয়। ক্রেতাসাধারণ নিরুপায় হয়ে সেই চড়া দামে নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্য কিনতে বাধ্য হয়। সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের সরেজমিনে গিয়ে তদারকিসহ বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হবে।

রফিকুল ইসলাম নামে একজন বেসরকারি চাকরিজীবী বলেন, খরচ তো অনেক। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিলসহ বাসার খরচ, প্রতি মাসে গ্রামের বাড়িতে থাকা বয়স্ক বাবা-মায়ের খরচ, দুইটা বাচ্চা আর স্ত্রীকে নিয়ে সংসারে চার জন মানুষের খাওয়ার খরচ, নিজের অফিসে আসা-যাওয়া খরচ, নিজেদের মোবাইল খরচ, চিকিৎসা, ইন্টারনেট, ডিশ কানেকশন, পোশাক, বাচ্চাদের খেলনাসহ আরও অনেক কিছুই আছে৷ এর বাইরে আত্মীয়-স্বজন কেউ বাসায় এলে শুধু খাওয়ার খরচই অনেক টাকা বেড়ে যায়৷ এর মধ্যে কী বাদ দেব? ফলে খাওয়ার খরচই কমাতে হয়৷ কিন্তু এখন জিনিসপত্রের যে দাম তাতে তিন বেলা ডাল-ভাত খাওয়াও কষ্টকর হয়ে যাচ্ছে৷

প্রসঙ্গত, নতুন বছরের শুরু থেকেই নিত্যপণ্যের দাম লাগামহীন৷ এখন যে পর্যায়ে ঠেকেছে তাতে সাধারণ মানুষের নাগালের বাইরে বললে ভুল হবে না৷ অনেকে আবার বাধ্য হয়ে লাইন ধরছেন টিসিবির পণ্যের জন্যও।

ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে এখানে তো বাড়বেই৷ এক বছর আগে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কত ছিল, আর এখন কত! ব্যবসায়ীরা তো আর বেশি টাকা দিয়ে পণ্য কিনে কম টাকায় বিক্রি করবে না৷ এখন আমাদের আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমার অপেক্ষা করতে হবে৷

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell