মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২২
শিরোনামঃ
চৌহালী উপজেলা প্রশাসন নগদ অর্থ ও ঢেউ টিন নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাড়ালেন দোল উৎসবে রং ও অন্যান্য সরঞ্জাম সাজিয়ে বসে ক্রেতারা। পাঁচজন সংগ্রামী নারীকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মাননা  আজ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শুনানি শুরু  পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

অসুস্থ শাশুড়িকে দেখার উদ্দেশে দেখতে গিয়ে জামাই নিখোঁজ

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৩১, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ
  • ৫০৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রিপন বিশ্বাস নামে এক বিক্রয় প্রতিনিধি (মেডিকেল রিপ্রেজেনটেটিভ) রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছেন। রিপনের ব্যবহৃত মোটরসাইকেলটি পার্শ্ববর্তী উপজেলার একটি সেতুর ওপর থেকে রাতে উদ্ধার করা গেলেও আঠারো ঘণ্টা পরেও তার হদিস মেলেনি।

জানা যায়, মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কৃষ্ণবিলা গ্রামের বাসিন্দা রিপন বিশ্বাস ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কর্মরত ছিলেন। রিপনের শ্বশুরবাড়ি মাগুরা জেলার সদর থানার আলমখালি গ্রামে। তার অর্কিড (৬) ও পুস্কর (১) নামে দুটি ছেলে আছে। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব কামারগ্রামে স্কুল শিক্ষক রনজিৎ কুমার দাসের বাড়িতে ভাড়া থাকতেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে রিপন মাগুরায় অসুস্থ শাশুড়িকে দেখার উদ্দেশে বোয়ালমারীর ভাড়া বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিন্তু সন্ধ্যা ৭টার দিকে তাকে আবার বোয়ালমারীর ভাড়া বাসা থেকে বের হতে দেখা গিয়েছে বলে বাড়ির মালিক জানান। এরপর রাত ৯টার দিকে বোয়ালমারীর পার্শ্ববর্তী উপজেলা মুহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুর ওপর থেকে রিপনের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। মোটরসাইকেলের পাশে সেতুর ওপর তার হেলমেটটি পড়েছিল। মোটরসাইকেলের সঙ্গে থাকা রিপনের ব্যবহৃত ব্যাগটিও উদ্ধার করা হয়। কিন্তু রিপনের কোনো খোঁজ নেই।

নিখোঁজ রিপনের পরিচিতরা জানিয়েছেন, তিনি বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। ইউরো ফার্মাসিউটিক্যালসের বোয়ালমারীস্থ ওষুধ বিক্রয় প্রতিনিধি সিদ্দিকুর রহমানের কাছ থেকে ২০ হাজার, ব্যবসায়ী দেলোয়ার হোসেনের থেকে ১৫ হাজার, শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের তোতা শিকদারের থেকে পাঁচ হাজার টাকাসহ অনেকের কাছ থেকেই টাকা ধার নিয়েছিলেন।

নিখোঁজের স্ত্রী শিপ্রা বিশ্বাস সোমবার বেলা ১টার দিকে জানান, নিখোঁজের পর আঠারো ঘণ্টা কেটে গেলেও রিপনের কোনো হদিস মেলেনি। মধুমতী নদীতে তল্লাশি শুরু করেছে ডুবুরি দল।

এ ব্যাপারে মুহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন সোমবার দুপুরে বলেন, খবর পেয়ে রাতে শেখ হাসিনা সেতুর ওপর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিখোঁজ রিপনের স্ত্রী রোববার রাতেই মুহম্মদপুর থানায় এসে নিশ্চিত করেছেন মোটরসাইকেলটি তার স্বামীর। তবে এখন পর্যন্ত আমরা রিপনের কোনো হদিস পাইনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell