সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩১
শিরোনামঃ
সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৭, ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ণ
  • ২০৬ ০৯ বার দেখা হয়েছে

 

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার

– প্রতিবেদক- মাহবুব আলমঃ

রাজধানী ঢাকা, কেরণীগঞ্জ, মুন্সিগঞ্জ,ফরিদপুর ও রাজবাড়ীসহ বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম জোরদার। (১ম)গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্থবির হয়ে পড়ে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হত্যাকান্ড, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যায়। (২য়)এছাড়াও সাম্প্রতিক সময়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যাচ্ছে যে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন থানায় একাধিক জিডি ও মামলা রুজু হয়েছে। গত কয়েক মাসে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা গত ১৯ ডিসেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক ডাকাতি। এই ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়ে যায়। এছাড়াও রাজধানীর যাত্রাবাড়ী,কামরাঙ্গীরচর,মুন্সিগঞ্জের শ্রীনগর,ফরিদপুর ও রাজবাড়ী জেলার বেশ কিছু জায়গায় সম্প্রতি ছিনতাই এবং ছিনতাই পরবর্তী হত্যাকান্ডের মতো ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। (৩য়)এরই প্রেক্ষিতে ছাত্র-জনতার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে র‌্যাব-১০ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ, কেরাণীগঞ্জ মডেল, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া, ওয়ারী, ডেমরা, শ্যামপুর, কদমতলী, সূত্রাপুর,

কোতায়ালি, লালবাগ, কামরাঙ্গীরচর, চকবাজার, বংশাল, নবাবগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোল কার্যক্রম শুরু করেছে। র‌্যাব-১০ চলমান নিরাপত্তা ব্যবস্থাসহ রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকা ও র‌্যাব-১০ এর আওতাধীন অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত টহল মোতায়েন কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে আশপাশের অন্যান্য জেলা যেমন মুন্সিগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুরে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। (৪থ’)আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রমের পাশাপাশি র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য র‌্যাব-১০ এর বিশেষ টিম কাজ করছে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই বিশেষ টহল কার্যক্রম চলমান থাকবে। (৫ম)সাধারণ মানুষ র‌্যাব-১০ এর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছেন, এই রোবাস্ট পেট্রোল কার্যক্রমের মাধ্যমে চুরি, ছিনতাই, ডাকাতি এবং হত্যাকান্ডে মতো অপরাধ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। সর্বোপরি সাধারন মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইকারী রোধকল্পে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ন এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell