সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১৪
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

আইফোন মোটরসাইকেল কিনে দেওয়ায়-ছেলের আত্মহত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৩০, ২০২২, ৯:১৬ পূর্বাহ্ণ
  • ২৫৩ ০৯ বার দেখা হয়েছে

আইফোন মোটরসাইকেল কিনে দেওয়ায়-ছেলের আত্মহত্যা

বাবার কাছে দাবি ছিল- ঈদের আগে আইফোন ও ইয়ামাহা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনে দেওয়ার। কিন্তু তা না দেওয়ায় স্বাগতম চৌধুরী (২১) নামে একমাত্র ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

স্বাগতম চৌধুরী মুক্তাগাছা থানার সুইপার অনিল চৌধুরীর ছেলে।  মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আত্মহত্যার আগে মৃত্যুর কারণ উল্লেখ করে দুই পাতার একটি চিরকুট লিখে রেখে গেছে স্বাগতম চৌধুরী। চিরকুট থেকে জানা যায়, ঈদের আগে বাবার কাছে ইয়ামাহা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ মডেলের একটি মোটরসাইকেল এবং একটি আইফোন কিনে দিতে বলেছিল। কিন্তু বাবা অনিল চৌধুরী তা কিনে দেননি। আর এতেই অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন স্বাগতম।

ওসি জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে গত কয়েক বছর ধরে স্বাগতম বাবার সঙ্গে থানা ও পুলিশ লাইনে কাজ করতেন।

স্বাগতমের বাবা অনিল চৌধুরীর পেশায় সুইপার হলেও সম্পদে কোটিপতি। নগরীর পৌর শহরে দুইতলা বাড়ি রয়েছে।

এদিকে ছেলে হারানোর শোকে যেন নির্বাক বাবা অনিল চৌধুরী। রাত ৯টার দিকে কথা হয়  এ সময় পাথরচাপা কষ্ট নিয়ে অনিল চৌধুরী বলেন, স্বাগতম আমার কাছে মোটরসাইকেল ও আইফোন চেয়েছিল। বলেছিলাম- ব‍্যাংক বন্ধ ঈদের পর এক ব‍্যবস্থা করে কিনে দেব। কিন্তু ছেলে আমার তা মানেনি। অভিমান করে রান্না ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করলো।

এ সময় তিনি আক্ষেপ করে বলেন, স্বাগতম আমার একমাত্র ছেলে।কীভাবে তাকে মোটরসাইকেল কিনে দেই বলেন, আমি চাইনি আমার ছেলেটা মোটরসাইকেল চালাক। কে জানে কখন কী হয়। তবুও ছেলের শখ মেটাতে ঈদের পর কিনে দেব বলেছিলাম।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell