শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫৪
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

আইয়ুব বাচ্চুর নামে গাড়ির নম্বরপ্লেটটি উৎসর্গ করেছেন লন্ডনের ভক্ত

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ১২, ২০২১, ১০:০৫ অপরাহ্ণ
  • ৫৩২ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।আইয়ুব বাচ্চুর নামে গাড়ির নম্বরপ্লেটটি উৎসর্গ করেছেন লন্ডনের ভক্ত

কিংবদন্তি ব্যান্ড তারকা ও এলআরবি’র প্রধান আইয়ুব বাচ্চু। তিনি ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের জন্মগ্রহণ করনে। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন এই লিজেন্ড। তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে আজও অগণিত ভক্ত তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আইয়ুব বাচ্চুর তেমনই একজন ভক্ত মঈনুল ওয়াদুদ সুমন, থাকেন লন্ডনে। সম্প্রতি এই ভক্ত নতুন গাড়ি কিনেছেন। আর তার গাড়ির নম্বরপ্লেটটি উৎসর্গ করেছেন আইয়ুব বাচ্চু এবং এলআরবিকে। ‘AB 62 LRB’ এই নম্বরপ্লেটটির ‘AB’ হলো- আইয়ুব বাচ্চু, ‘62’- তার জন্মসাল এবং ‘LRB’- তার ব্যান্ড।

 

ইচ্ছেমতো এই নম্বরপ্লেটটি পেতে তাকে খরচ করতে হয়েছে বেশকিছু অতিরিক্ত টাকা। তবে আইয়ুব বাচ্চুর সম্মান সুমনের কাছে অনেক মূল্যবান। তাই তিনি এটা করেছেন।

মঈনুলের বড় ভাই মোহাম্মদ সাইফুল ওয়াদুদ বলেন, ‘লন্ডনে তার গাড়িতে যখনই উঠি আইয়ুব বাচ্চুর গান কিংবা জ্যামিং অনবরত শুনি। দেশে থাকতে অনেক আগে সুমন একবার আইয়ুব বাচ্চুর নম্বরে কল দিয়েছিল। তবে উনার কণ্ঠ শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়ে। কথা বলতে পারেনি। সাহস করে কথা বলতে না পেরেও আইয়ুব বাচ্চুর সুর ছেলেটির মনে তার প্রতি ভালোবাসা কতটা গভীর হয়েছিল তা এই গাড়ির নম্বর দেখলে বোঝা যায়।’

ফেসবুকে আইয়ুব বাচ্চুর ফ্যানক্লাবে ছবিসহ পোস্ট করেছেন সাইফুল।

প্রসঙ্গত ২০১৯ সালে চট্টগ্রামের প্রবর্তন মোড়ের নাম রাখা হয় আইয়ুব বাচ্চু চত্বর। সেখানে স্থাপন করা হয়েছে কিংবদন্তির রূপালি গিটার ভাস্কর্য।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell