মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:০৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য দেশি-বিদেশি কোনো রকমের চাপ নেই -প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ২৫, ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ণ
  • ৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য দেশি-বিদেশি কোনো রকমের চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মাগুড়া প্রতিনিধি।।

তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন বারবার বলেছে—আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে দেশি-বিদেশি কোনো ধরনের চাপও নেই। বরং সবাই বলছে—এত খুন করেছে তারা, এত হত্যাযজ্ঞ করেছে, তারা জুলাই–আগস্টে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এত মানুষ হত্যা করার পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না।’

শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরার নবগঙ্গা নদীর তীরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগে এক সময় নির্বাচনে দেখা যেত একজন মাত্র প্রার্থী। আর কোনো প্রার্থী নেই। একক প্রার্থীর ক্ষেত্রে বিধানটায় পরিবর্তন আনা হচ্ছে যে, আপনি ‘না’ ভোট দিতে পারবেন। এটা করার মূল কারণ- আপনারা জানেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের এইচ টি ইমামসহ যারা নেতা ছিলেন, তারা এমন একটি ম্যানুপুলেট করলেন—১৫৪টা আসনে ভোটে তারা এককভাবে প্রার্থী হয়ে জিতে গেলেন, নির্বাচন হওয়ার আগে ১৫৪টা আসনে জিতে গেলেন। নির্বাচন হলো না। আপনি ভোট দিতে পারলেন না। আওয়ামী লীগের রাজনৈতিক দলের সব প্রার্থী জিতে গেল। এটার জন্য মূল দায় ছিল এইচটি ইমামসহ আওয়ামী লীগের নেতাদের। এ রকম নির্বাচন যেন বাংলাদেশে আর না হয়। বাংলাদেশের মানুষ যেন তার ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে, সেজন্য বিধানটা করা হচ্ছে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell