বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৯
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে- ভিপি বাদল

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৭, ২০২৩, ১:৪০ পূর্বাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

 

আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে- ভিপি বাদল

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পরই এ নবগঠিত কমিটির পক্ষে ও বিপক্ষে রাজনীতিবিদ ও সুশীল সমাজ সহ বিভিন্ন মহল বিভিন্ন মতামত ব্যক্ত করে যাচ্ছেন। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) এর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটি জেলা কমিটির কাছে জমা দেয়ার পর এ কমিটির বিষয়ে নানান অভিযোগ উঠেছে। তাদের উচিৎ ছিলো আমাদের সাথে আলোচনা করার। তারা আলোচনা না করেই প্রস্তাবিত কমিটি নিয়ে সাংবাদিক সম্মেলন করে তাদের পরিচয় করিয়ে দেন। এ বিষয়ে আমরা কিছুই বলিনি। দীর্ঘ ২৫ বছর পর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠিত হয়েছে। সেক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খু যাচাই বাছাই করেই প্রবীন ও নবীনের সমন্বয়ে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সোনারগাঁ উপজেলাটি ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত এবং বিশাল এলাকাজুড়ে এর অবস্থান। সুতরাং ৭১ জনের নাম চূড়ান্ত করা সত্যিকার অর্থেই কঠিন ও দূরহ। আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রাম বেগবান করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানাতে ও আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে এ কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। কোন মাদকব্যবসায়ী ও অন্যায়কারীকে আওয়ামী লীগ আশ্রয় প্রশ্রয় দেয়না, সুতরাং এধরণের ব্যক্তির স্থান আওয়ামী লীগে হয়না। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম যথেষ্ট দক্ষ ও বিচক্ষণ নেতা। আশা করি তাদের বলিষ্ঠ নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ আরো সুসংগঠিত হবে এবং অভিষ্ঠ লক্ষ্যে এগিয়ে যাবে। এক পক্ষ অপর পক্ষের প্রতি ঈর্ষান্বীত হয়ে নানাবিধ মন্তব্য করায় বিতর্ক তৈরি হচ্ছে এবং আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে। আমি প্রত্যাশা করবো, দলের স্বার্থে আপনারা সকলে ভেদাভেদ ভুলে এক প্লাটফর্মে আসুন, ঐক্যবদ্ধ থাকুন এবং নৌকার বিজয় সুনিশ্চিত করুন’।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell